১.আর কতকাল আমরা শিবির পশুদের অত্যাচারে অত্যাচারিত হব??
২. আর কতকাল স্বাধীন দেশে পবিত্র শহীদ মিনার ভাংচুর হবে??
৩. ধর্ম ব্যবসায়ীরা আর কতকাল পবিত্র মসজিদে আগুন দিবে। ধর্মকে অবমাননা করবে বার বার।
৪. দুই একজন নাস্তিক এর জন্য সমস্ত ব্লগার দের কেন শুনতে হবে নাস্তিক অপবাদ।
৫. সহজ সরল মাদরাসা ছাত্রদের কেন ভুল পথে চলতে বাধ্য করবে এই জামাত শিবির চক্র।
৬. স্বাধীন দেশে কেন উড়বে পাকিস্থনের পতাকা। আর ভুলন্থিত হবে আমার সোনার বাংলার পতাকা।
৭. স্বাধীনতা মানে কি স্বেচ্ছাচারিতা ??? যে সংবাদপত্রের স্বাধীনতা হলুদ সাংবাদিকতায় পরিণত হয়, যে স্বাধীনতা দাঙ্গা বাঁধাতে চায়, সে স্বাধীনতার আমি নিকুচি করি। ঘৃণা করি আমি সে স্বাধীনতা কে।
বর্তমানে প্রায় ১ লাখ ব্লগার আছে সামুতে। যার মধ্যে ম্যাক্সিমাম ৫ জন নাস্তিক। অথচ জামাত শিবির বলছে সব ব্লগার নাকি নাস্তিক। প্রজন্ম চত্বর এর আন্দোলন নাকি ধর্মের বিরুদ্ধে। কতটা নির্লজ্জ এরা। আমাদের পবিত্র ইসলাম ধর্মকে এরা অপমান করছে। এদের শাস্তি আল্লাহ দিবে, ইনশাল্লাহ।
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


