নিজের সম্মন্ধে কিছু বলে শুরু করতে চাই। আজকাল নিজের ঢোল নিজেকেই নাকি পেটাতে হয়। মানুষ পাব কই যে আমার হয়ে ঢোল বাজাবে। আবার তেমন অর্থকড়ি ও নেই যে কাউকে নিয়োগ দিব। অবশ্য এটা আবার হাটে হাড়ি ভাঙ্গাও হতে পারে। সে বিচার পাঠকের হাতে রইল।
একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে লেখালেখির জগতে প্রবেশ করা(কলমযাত্রা)। মানুষের কাছে 'বিশ্বাস' নামক বস্তুটার বড়ই অভাব আজকাল। কেহ কাহার ও কথা বিশ্বাস করেনা। অথচ মানুষ নামক প্রানীটির জন্মই কিন্তু হয়েছে বিশ্বাস নামক বস্তুটার মধ্য দিয়ে। কি বিশ্বাস করলেন না ? একটু ভেবে দেখার অনুরোধ করছি। এটাকে মিথ্যা মনে হতেই পারে আপনার কাছে। কারন, সে অধিকার আপনার আছে। আপনি তো স্বাধীন। স্রষ্ঠা আপনাকে সবচেয়ে বড় যে জিনিষটি দিয়েছেন তা হচ্ছে আপনার এই অবাধ মনে করা_করির সুযোগ। যে কোন কিছু মনে করতে পারেন, যা খুশি ভাবতে পারেন। তবে আমার মনে হয় স্রষ্ঠা এতটা বাউন্ডুলে করে আমাকে পাঠান নি। এ সকল ঘটনার প্রেক্ষিতে মিথ্যাবাদী হিসেবে আত্মপ্রকাশ করছি। পরে যাতে আবার শুনতে না হয়। শুন্য থেকে শুরু করাই ভাল কি বলেন? কতটুকু এগোতে পারবো জানি না, তবে পাঠকের মগজে কিছু ভিন্ন ধারার চিন্তা_চেতনার খোরাক জুটিয়ে দিতে চাই। আমাদের তরুণ সমাজের কি ভাবার কথা আর কি ভাবছে? কি বলার কথা, কি বলছে? কি লিখার কথা, কি লিখছে? কি দেখার কথা, কি দেখছি?
লিখার বিষয় কি হবে তা জানবেন ধীরে ধীরে। তবে গতানুগতিক কিছু যে নয় তা বলতে পারি। কারন আমি যে এখনও লেখক হতে পারি নি। যখন হব তখন ভেবে দেখব কি লেখা যায়। কিছু বিতর্কিত বিষয় নিয়ে লিখব বলে আশা রাখি। মনে হয় লিখা প্রযোজন। চারিদিকে যেভাবে সত্য কথার চর্চা হচ্ছে (!!!) সেখানে না হয় নিজেকে মিথ্যাবাদী হিসেবে পরিচয় দিয়েই আরম্ভ করি। তবে সত্যকে খুজছি ভাই। আপনারা ভাই একটু সাহায্য করবেন তা হলে যা চাচ্ছি তা হয়তো পেয়ে যাব। আজ থাক্ তবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





