somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সকলের রক্ত চাহিদা নিশ্চিত করাঃ

২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ পৃথিবী থেকে রক্তের অভাবে যেন কোন মানুষকে বিদায় নিতে না হয় সেই লক্ষেই কাজ করবো আমরা। সকল দাতাদের নিয়ে আসতে চাই এই প্লাটফর্মে । রক্তদানে রয়েছে যাদের সংকোচ তাদেরকেও রক্ত দাতাতে রূপান্তর করতে চাই। বাড়াতে চাই জনসচেতনতা থামিয়ে দিতে চাই অপমৃত্যু। আর এতে আমরা সকলের সহোযোগিতা, বিডোনেটর.কম এ যোগদান একান্ত ভাবে কামনা করি।
রক্ত ব্যবসা বন্ধ করাঃ

আমার লেখা নগন্য একটি কবিতার চারটি লাইন বলতে চাই-

রক্ত নিয়ে ব্যবসা নয়,
জীবন নিয়ে খেলা নয়।

আমার রক্ত আমি দিব,
যার দরকার তাকে দিব।

আমাদের সর্তক থাকতে হবে যে আমাদের দান করা রক্ত দিয়ে যেন কেউ ব্যবসা করতে না পারে। রক্তের বিনিময়ে অর্থ এবং অর্থের বিনিময়ে রক্ত এ দুটোই অত্যন্ত গৃনীত কাজ। বিডোনেটর.কম এবং জনসচেতনতার মধ্য দিয়ে রক্ত ব্যবসা বন্ধ এবং রক্ত ব্যবসায়ীদের প্রতিহত করাই আমাদের মূল লক্ষ্য। একটা কথা মনে রাখবেন রক্ত পবিত্র জিনিস এর বিনিময়ে অর্থ নিয়ে বা দিয়ে এর পবিত্রতা নষ্ট করবেন না। রক্ত ব্যবসা বন্ধে বিডোনেটর.কম এর সাথে যোগ দিন আর যার দরকার তাকেই রক্ত দিন।
রক্ত দানের ভূল ধারণা গুলো দূর করাঃ

অনেকে মনে করেন যে রক্ত দিলে রক্ত কমে যাবে বা অসুস্থ হয়ে যাবেন এবং অনেকে এটাও বলে যে নিজের টাকায় খেয়ে রক্ত জমিয়েছি অন্যকে দিব কেন? আপনাদের উদ্দেশ্যে প্রথমে বলছি রক্ত দিলে রক্ত কমে না নির্দিষ্ট বয়সের পর আর নির্দিষ্ট সময় পর পর আপনি রক্ত দিলে কখনও অসুস্থ হবেন না বরং আপনার উপকার হবে। এ বিষয়ে প্রয়োজনে ডাক্তারের সাথে কথা বলতে পারেন। দ্বিতীয়তে বলছি যারা মনে করেন যে নিজের টাকায় খেয়ে রক্ত জমিয়েছি আরেকজন কে দিব কেন? আপনার উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই যদি কখনও আপনি বা আপনার প্রিয় কোন মানুষের রক্তের প্রয়োজন হয় তখন আপনাকে আরেকজন রক্ত দিতে যাবে কেন সেওতো তার টাকায় খেয়ে রক্ত জমিয়েছে, দৃষ্টিভঙ্গি পাল্টান জীবন পাল্টে যাবে। বিডোনেটর.কম এর সাথে যোগ দিন নিজে রক্ত দিন এবং আরেকজন কে দিতে উৎসাহ দিন।
রক্তে ভেজাল প্রতিরোধ করাঃ

কিছু অসাধু ব্যক্তি, সংস্থা বা ব্যাংক রক্ত নিয়ে বহুদিন ধরে জালিয়াতি করে আসছে এবং এটার শিকার হচ্ছি আপনি-আমি-আমরা সবাই। তাদের ভেজাল রক্ত গ্রহন করে আর মরণ ফাঁদে পা দিয়ে আমরা আমাদের স্বজনদের হারানোর পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। সময় এসে গেছে এর প্রতিকার করার সময় এসে গেছে এদেরকে প্রতিহত করার বিডোনেটর.কম এ যোগ দিন যার দরকার যাচাই বাছাই এর মাধ্যমে শুধু তাকেই রক্ত দিন। প্রয়োজনে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। তবেই ভেজাল রক্ত থেকে বাঁচবো আপনি-আমি-আমরা।
একটি মানবিক পৃথিবী গঠন করাঃ

মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। আজ আপনি অন্যের জীবন বাঁচাতে এগিয়ে আসুন কাল আরেকজন আপনার জীবন বাঁচাতে এগিয়ে আসবে। সেচ্ছায় রক্তদান, সেচ্ছায় মানুষের উপকারের মাধ্যমে আপনি আমি আমরা সবাই মিলে গড়তে পারি একটি মানবিক পৃথিবী। যেখানে মানুষ হবে শুধু মানুষের জন্য আর জীবন হবে শুধু জীবনের জন্য
http://বিডোনেটর.কম হচ্ছে রক্তদান এবং গ্রহনের জন্য একটি উন্মুক্ত মাধ্যম। http://www.bdonator.com/
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: বাহাদুর পাকিদের আসল চেহারা (রিপোস্ট)

লিখেছেন অর্ক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

×