somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবিলম্বে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ভ্যাট প্রত্যাহার করতে হবে -শিবির সভাপতি

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, সরকার লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে। তিনি ভ্যাট নির্ধারণকে জাতি বিনাশী তৎপরতা আখ্যা দিয়ে অবিলম্বে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ভ্যাট প্রত্যাহারের দাবী জানান।
তিনি আজ কেন্দ্র ঘোষিত সপ্তাহ ব্যাপি সাক্ষরতা অভিযান কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবির নরসিংদী জেলা শাখার উদ্যোগে সাক্ষরতা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিবির সভাপতি বলেন, শিক্ষা আমাদের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। আর এই অধিকার সমুন্নত রাখার দায়িত্ব সরকারের। কিন্তু সরকার উচ্চ শিক্ষায় সহায়তা না করে উল্টো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সম্প্রতি অযৌক্তিক ও অনৈতিক ভাবে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি এর উপর ৭.৫ ভাগ ভ্যাট আরোপ করেছে সরকার। এর মাধ্যমে উচ্চ শিক্ষার পথে বাঁধার পাহাড় তৈরী করা হয়েছে। সরকারের এই সিদ্ধন্ত অমানবিক ও সংবিধান বিরোধী। আর এই দায়িত্বহীন সিদ্ধান্তকে আড়াল করতে একদিকে সরকারের পক্ষ থেকে বিভ্রান্তিকর বক্তব্য দেয়া হচ্ছে অন্যদিকে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বর্বরতা চালানো হচ্ছে। সম্প্রতি এনবিআর এর পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীরা নয় ভ্যাট দিবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবার সরকারের বিভিন্ন কর্তাব্যক্তিরা বলছেন শিক্ষার্থীদেরকেই ভ্যাট দিতে হবে। যা এক হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি করেছে। ছাত্রসমাজ এই অবিবেচক সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। তাই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তারা এই সিদ্ধান্ত বাতিলের দাবী জানিয়ে যাচ্ছে। কিন্তু সেখানেও সরকার নিরীহ ছাত্রদের উপর পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে বর্বর হামলা চালিয়ে অনেক শিক্ষার্থীকে আহত করেছে। আমরা মনেকরি সরকার পরিকল্পিত ভাবে জাতির মেরুদন্ডকে ভেঙ্গে দিতে চাইছে।
তিনি আরও বলেন, সরকার নিরীহ শিক্ষার্থীদেরকেও প্রতিপক্ষের কাঁতারে দাঁড় করিয়েছে। যা কাম্য হতে পারেনা। সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার রক্ষা করতে গিয়ে শিক্ষার্থীদের গুলির মুখে পড়তে হবে তা মেনে নেয়া যায়না। লক্ষ লক্ষ শিক্ষার্থী রাজপথে নেমে এসে জানান দিয়েছে তারা এই অজ্ঞতাপূর্ণ সিদ্ধান্ত মেনে নেয়নি। এর পরও সরকার যদি লাখো শিক্ষার্থীর উপর এই বেআইনি ও সংবিধান বিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় তাহলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ছাত্রসমাজ কিছুতেই এই সিদ্ধান্ত মেনে নেবেনা।
শিবির সভাপতি অবিলম্বে আরোপিত ভ্যাট প্রত্যাহার করে ছাত্রদেরকে উচ্চ শিক্ষার সুযোগ করে দেয়ার দাবী জানান।

Source : amarprotiva
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

×