somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাজানীতির প্রতিবাদে ব্রিটিশ প্রতিমন্ত্রী সাইয়েদা ভার্সির পদত্যাগ.,,,,সাবাশ মুসলমান

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফিলিস্তিনের গাজা সংকট বিষয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের অবস্থানের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী ব্যারনেস সাইয়েদা ভার্সি। পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী ভার্সি ছিলেন যুক্তরাজ্যের প্রথম মুসলিম ক্যাবিনেট মন্ত্রী।
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে গতকাল মঙ্গলবার পেশ করা পদত্যাগপত্রে সাইয়েদা ভার্সি লিখেছেন, চলমান ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতের বিষয়ে ব্রিটিশ সরকারের অবস্থান ‘অসমর্থনযোগ্য’ এবং তা যুক্তরাজ্যের জাতীয় স্বার্থের জন্য অনুকূল নয়। এটি দেশে ও আন্তর্জাতিকভাবে যুক্তরাজ্যের সুনামের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে। খবর এএফপি ও ইনডিপেনডেন্টের।
সাইয়েদা ভার্সির পদত্যাগ প্রধানমন্ত্রী ক্যামেরনের জন্য একটা বড় আঘাত। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও জাতিসংঘের আশ্রয়শিবিরে তাদের বিমান হামলার জোরালো ভাষায় নিন্দা না করায় দেশে সমালোচনার মুখে পড়েছেন ক্যামেরন। বিরোধীরা ছাড়াও তাঁর রক্ষণশীল দলেরই বেশ কয়েকজন এমপি এ জন্য সমালোচনামুখর হয়েছেন।
পাকিস্তানি বংশোদ্ভূত এ মন্ত্রী গতকাল অনলাইন সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তাঁর অ্যাকাউন্টে লেখেন, ‘গভীর দুঃখের সঙ্গে আমি আজ সকালে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পেশ করেছি। আমি আর সরকারের গাজাবিষয়ক নীতি সমর্থন করতে পারছি না।’
সাইয়েদা ভার্সি গাজার চলমান রক্তপাত নিয়ে টুইটারে নিয়মিতভাবে তাঁর মতামত ব্যক্ত করে আসছিলেন। টুইটারে ৩৫ হাজারের বেশি লোক তাঁকে অনুসরণ করে।
ভার্সির পদত্যাগের খবরে প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের একজন মুখপাত্র বলেন, ব্যারনেস ভার্সি পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী দুঃখিত। পাশাপাশি তিনি মন্ত্রী ও বিরোধী দলের সদস্য উভয় ভূমিকায় তাঁর অবদানের জন্য কৃতজ্ঞ। অন্যদিকে অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন এর নিন্দা করে বলেছেন, ‘এটি হতাশাজনক ও অপ্রয়োজনীয়।’তথ্য সূত্র:প্রথম আলো
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

×