যারা ল্যাপটপ কেনার কথা ভাবছেন...একটি সতর্কতামুলক পোষ্ট
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা নতুন ল্যপটপ কেনার কথা ভাবছেন তাদেরকে সতর্ক করার জন্য আমার এই পোষ্ট।যারা বাজার থেকে নতুন ল্যাপটপ কিনবেন তারা আর যাই হোক এনভিদিয়া চিপসেট সমৃদ্ধ কোন ল্যপটপ কিনবেন না দয়া করে।আর ব্রান্ড এবং মডেল হিসেবে বলতে গেলে বলতে হয়,কমপ্যাক ভি৩০০০ সিরিজের কোন ল্যাপটপ না এবং এইচপি ডিভি ৬০০০,এইচ পি ট্যবলেট পিসি টিএক্স ১০০০,২০০০ তারপর ডেল এক্সপিএস যেকোন মডেল।এগুলো আমি না কেনার জন্য পরামর্শ দিচ্ছি এবং আবারো বলছি বিশেষ করে এনভিদিয়া চিপসেট সমৃদ্ধ কোন ল্যাপটপ কিনবেন না।এনভিদিয়ার চিপসেট গুলোয় ম্যনুফ্যাকচারিং ডিফেক্ট ধরা পড়েছে।এই চিপসেট গুলো মুলত এইচ পি কোম্পানী বেশী পেয়েছে।তাই এইচ পির এনভিদিয়া চিপসেট সহ কোন ল্যাপটপ না কেনার জন্য আমি সবাইকে পরার্মশ দিচ্ছি।প্রবলেমটা ঠিক এরকম,ধরুন আপনি কমপ্যক ভি৩০০০ সিরিজের কোন ল্যপটপ কিনলেন।প্রথম একবছর কিছুই হবে না।কিন্ত ওয়ারেন্টি পিরিয়ড পার হওয়ার ঠিক কয়েক দিন থেকে কয়েক মাসের মধ্যে হটাৎ একদিন দেখবেন আপনার ল্যাপটপ অন করলে পাওয়ার আপ হয় ঠিকই কিন্তু এলসিডিতে কোন ডিসপ্লে নাই।এটাকে বলে এলগরিদম প্রব্লেম (এনভিদিয়ার ভায্যমতে)।এই প্রব্লেম একবার শুরূ হলে আর রক্ষা নাই।মাদারবোর্ড পাল্টানো ছাড়া আর কোন গতি নাই।আর এই সমস্যাটা শুরু হবে আপনার ওয়ারেন্টি পিরিয়ড শেষ হওয়ার পর থেকে।এর আগে কোনভাবেই না।যাই হোক আমার সতর্ক করার দরকার ছিলো আমি এখানে বলে গেলাম ।মানা না মানা আপনাদের ব্যপার।আমার ছোট একটু পরিচয় দিয়ে যাই,আমি কম্পু এবং ল্যাপটপের হার্ডওয়ার নিয়ে মালয়েশিয়া এবং আরো কয়েকটি দেশে কাজ করছি বিগত কয়েক বছর ধরে।আমাদের কম্পানির বেশ কয়েকটি শাখা আছে সিংগাপুর,ব্রুনেইসহ আরো কয়েকটি দেশে।আমি সিংগাপুরেও দেখেছি একই রকম সমস্যা নিয়ে প্রচুর কাস্টমার আসে আর শেষমেষ মনখারাপ করে নষ্ট ল্যাপটপ নিয়ে চলে যায় আর না হয় স্ক্রাপ হিসেবে বিক্রী করে যায়।এ সমস্যা ইন্ডিয়াতেও আছে।আমার মনে হয় পুরো এশিয়ায় এনভিদিয়া তাদের ফল্টি চিপ গুলো দিয়েছে।এ জন্য এনভিদিয়া এইচপিকে ২০০ মিলিয়ন ডলার জরিমানা গনেছে অবশ্য ।কারন এইচপির সেল কমেছে ২০% এর মত।আমি যানিনা বাংলাদেশের বাজারের কি অবস্থা।বিশেষকরে কমপ্যাক ভি ৩০০০ বাংলাদেশে আছে নাকি?যদি থাকে তাহলে সেগুলো না কেনাই ভালো।কম দাম দেখে কিনলে পরে একবছর পরে মাথায় হাত দিতে হবে।অতএব সবাই সাবধান!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৪৩
যুদ্ধে কে জয়ী হয়েছে?
আমার উত্তর খুব সহজ- কেউ না।
যুদ্ধের প্রকৃত বিজয়ী বলে কেউ থাকে না। যুদ্ধ যখন শুরু হয়, তখন শুধু সৈনিক নয়; মায়ের বুক খালি হয়, শিশুর ভবিষ্যৎ ভেঙে... ...বাকিটুকু পড়ুন

অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।
দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।
ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে...
...বাকিটুকু পড়ুন
বাল্য বন্ধু শফির ফোন পাইলেই টেনশনে থাকি। কোন একটা দুঃসংবাদ নিশ্চিত। আর সেটা যদি হয় সকাল বেলা তবে তো কথাই নেই। যদিও আমাদের মধ্যে আন্তরিকতার ঘাটতি নেই মোটেও তবুও...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এস আই জয়, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৫:৩৫
সময় ২০১৪ সাল...
ভার্সিটিতে আজ ক্লাস শেষে আমি, মেহনাজ, তামিম আর শাওন গোল হয়ে বসে আড্ডা দিচ্ছি। হঠাৎ কোত্থেকে শেতু এসে হাজির। এসেই ডিরেক্ট ঘোষণা! আজ নাকি সে আমাদের সবাইকে স্টার... ...বাকিটুকু পড়ুন

(শালবন ভ্রমণ)২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে...
...বাকিটুকু পড়ুন