আমি আমৃত্যু ধরে রাখতে চাই
তোমার প্রতি আমার মুগ্ধতা।
সবুজ ঘাসের গালিচায় হাঁটি যদি
পেতে চাই শিশিরের স্পর্শ।
আবার ঘন কুয়াশার স্তর ভেদ করে
আমি পেতে চাই সূরযের দিন।
আমি জীবনানন্দের সেই
সোনালী ডানার নিঃসঙ্গ চিল নই,
গায়ে রৌদ্রের ঘ্রাণ মেখে আমি
চাইনা যেতে মেঘের বাড়ি;
আমি সুখে থাকতে চাই এই মাটির গৃহে,
তোমাকেই সাথে নিয়ে দেখতে চাই
মেঘেদের মহা সমাবেশ।
কোনো এক দুঃখ জাগানিয়া বর্ষার দিনে,
অথবা কাঁঠাল চাঁপার গন্ধে মাতাল
জোছনা রাতে তুমিই পাশে ছিলে আমার;
আজও তেমনি আছ।
আমি মুগ্ধ বিস্ময়ে শুধু তোমাকেই দেখি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


