গোলাপ হয়ে থাক
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কার হয়েছো বাগান-বিলাস,
কার চোখেতে মধুর গেলাস,
কারে তুমি তোমার মতোন
বাসছ ভালো রোজ।
কার হয়েছ উদার আকাশ,
কার আঙিনায় রোদের আভাস,
তোমার কাছে এসব কিছুর
যাই না নিতে খোঁজ।
কারে কখন টিজ করেছ,
খুব গোপনে মিস করেছ,
কী লিখেছ কোন মেসেজে,
জানতে চাই না আর।
কার কপালের টিপ হয়েছ,
কার গোলাপী লীপ হয়েছ,
জানতে চাই না কোন নদীটি
সাঁতরে হলে পার।
আর একটিও জীবন তো নেই,
জেনেও আমি হারাই না খেই,
মন-পাথারে ক্লান্তিবিহীন
একটি তরীই বাই।
অনেক আমার নেই তো দাবী,
নিয়ম করে তোমায় ভাবি,
এম্নি করেই এই অকূলে
কূলের দিশা পাই।
গণনাহীন দিবস ও রাত,
বুনেই চলি সরল এ তাঁত,
ভালোবাসি শুধুই তোরে,
এটাই মনে রাখ।
মন-গীটারের সকল তারে,
কিংবা আলো-অন্ধকারে,
আমার এ প্রেম আগুন না হোক,
গোলাপ হয়েই থাক।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে...
...বাকিটুকু পড়ুন
নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন...
...বাকিটুকু পড়ুনজগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুন