somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হারানো প্রেমের মতো

২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বহু বছর আগে হারিয়ে ফেলা কোনো প্রেমের মতোই সামহোয়্যারইন-এর কথা মাঝে মাঝে মনে হয়। আজ কাকে যেন একটা পুরনো গল্পের লিংক দিতে গিয়ে মনে হলো, গল্পটা আছে এখানে। স্ক্রল করে অন্য লেখাগুলোও দেখলাম। দীর্ঘ যে কোনো কিছুর প্রতি মানুষের এখন এক রকম বিতৃষ্ণা কাজ করে। দীর্ঘ গল্প, দীর্ঘ উপন্যাস, দীর্ঘ কবিতা কোনো কিছুতেই যেন আর ঠিক আগ্রহ পায় না বেশিরভাগ মানুষ। জীবন যে ছুটছে দিবানিশি! জীবনের পিছু ছুটতে ছুটতে, অপার ব্যস্ততার সায়রে ডুবে যেতে যেতে মানুষের অনুভূতির প্রকাশগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে আসছে। এমনকি ফেসবুকেও দীর্ঘ লেখা পড়ার প্রতি বড্ড অনীহা দেখা যায়, সেটা বোঝা যায় পোস্টের এনগেজমেন্ট দেখে।

এক সময়ের ব্লগ অভিমুখী মানুষরাও এখন তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব। কেউ কেউ কিছুদিন পর সেসব জায়গা থেকেও উধাও হয়ে যায়। তখন এভাবেই, কোনো দগদগে সন্ধ্যায় কাউকে কোনো গল্পের লিংক দিতে গিয়ে মনে পড়ে যায় ব্লগের কথা। হারানো প্রেমের মতো, যেখানে টান নেই কিন্তু স্মৃতি আছে, আর আছে খানিকটা বিরহী সৌরভ। সৌরভ বা সুগন্ধি আবার বিরহী হয় কী করে? থাক, সেসব তত্ত্বকথায় না যাই। এসেছি যখন একটা খবর বলে যাই--
বই তো সেই ২০১৭তেই প্রকাশিত হত। প্রকাশনীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত এক ক্যাচালে পড়ে সেটা আর হয়নি। তারপর আরও চারটি বছর চলে গেল নানারকম হতাশা, বিষণ্নতা, ব্যস্ততা ইত্যাদি মিলিয়ে। এর মধ্যে প্যান্ডেমিক এসে মুখ দেখাল। কিন্তু এভাবে ছিটকে যাওয়ার কোনো মানে হয় না। তাই ২০২২ বইমেলাকে আর রক্ষে দিলাম না। আগে বোধ হয় বইটার কিছু কনটেন্ট শেয়ার করেছিলাম ব্লগে। বইটার নাম 'ডাইনি'। মূল বই- ' The Witches'। রোয়াল ডাল এর উল্লেখযোগ্য বইগুলোর একটি। এই লিংকে ক্লিক করে অনুবাদটার খানিকটা পড়া যাবে- Click This Link

ডাইনির লেখক সম্পর্কে কিছু বলে যাই। এই লোকটা নিজে ছিল অনেকখানি শিশুসুলভ। আর শিশুদের ভীষণ ভালোও বাসতো। নিজের নাতি-পুতিদের জন্য অনেক কেচ্ছা-কাহিনী লিখেছে। সেগুলোই পরে দুনিয়াজোড়া জনপ্রিয় হয়েছে। বড়দের জন্যেও সে লিখেছে। ওগুলো পড়লে আবার কারো মনে হবে না যে, এই একই লোকের হাত দিয়ে এমন সব শিশু-কিশোর সাহিত্য বেরিয়েছে। কিরকম? আচ্ছা, সেগুলোও কয়েকটা মলাটবদ্ধ করব না হয়, তাহলেই বুঝবেন। ডাইনির প্রচ্ছদটা কেমন হয়েছে? রাজীব দত্ত করেছেন। প্রকাশিত হয়েছে পেন্ডুলাম থেকে।

সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×