somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শান্তার পথ চলা ৬

২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তালা খুলে ঘরে ঢুকলো শান্তা।লাইট জ়্বাললো। ঠিক এ মুহূর্তটিতে ওকে ঘিরে ধরে এক ধরণের বিষণ্ণতা ,একাকীত্ব।কোথা ও কেউ তার জন্য অপেক্ষা করে নেই।কেমন যেন এক গন্তব্যহীণতা।আজ অবশ্য একটু অন্যরকম লাগছে। প্রজাপতি প্রজাপতি। হাল্কা হাওয়ায় ভাসছে , ফুর ফুর করে উড়ছে। ‘কোথা ও আমার হারিয়ে যেতে নেই মানা’।চাবিটি নির্ধারিত জায়গায় না রেখে ছুঁড়ে মারল সোফার উপর।ব্যাগপ্যাকটি কোন রকম নামিয়ে রেখে চলে গেল কিচেনে। সবই অবশ্য একই সাথে লিভিং,ডাইনিং,কিচেন এবং বেড।কোন দেয়াল দিয়ে আলাদা করা না।এখানে বলে স্টুডিও। রাইস কুকারে ভাত বসালো,মাইক্রো ওয়েভে তরকারী গরম করতে দিয়ে শাওয়ার নিতে গেল।বৃষ্টি পড়ছে শান্তার মাথায়,চুলে, চোখে মুখে,দুহাত দিয়ে চেপে ধরে আছে চুল।টের পাচ্ছে বুকের ভিতরে।বৃষ্টির শব্দ।ঝড়ের তান্ডব লীলা।কিশোরী বুকের স্পন্দন ,যুবতীর শরীরের শিহরণ , সব একাকার হ’য়ে গিয়েছে।সাদা রং এর এ নাইটি টি একবার ভিক্টোরিয়া’স সিক্রেটের সেল থেকে কিনেছিল।আমেরিকান মেয়েদের স্বপ্নের জগৎ এ ভিক্টোরিয়া’স সিক্রেট। আণ্ডার গার্মেন্টস এ একচেটিয়া বাজার এদের।ও শুধু এটি ই কিনেছে একবার সেমি এনুয়াল সেলে। পড়া

হয়নি কখনো।পড়লো আজ।সিএনএন আর দেখলো না আজ।বিছনার পাশেই একটি সিডি প্লেয়ার ।শোনা হয়না ।মাথার ভিতরে রবীন্দ্র সঙ্গীতের সুর গুন গুন করছে। কোথায় পাবে সিডি।ও চিন্তা বাদ।বাসার সব আলো নিভিয়ে দিল সে। টেবিল লাইটের মৃদু আলো ই কার্ডের নম্বর গুলো পড়ার জন্য যথেষ্ঠ।আর তর সইছেনা। আকাশ নিশ্চয়ই এতক্ষণে কাজ়ে এসে গিয়েছে।বলা যায়না। দেশে সব কিছুই দেরী করে শুরু হয়।হাসপাতালে চাকুরি করে যারা তারা অবশ্য রাউন্ডের পর পর ই চলে যায়।দুপুরটা নিজের মত কাটায় আবার বিকেল হ’লেই তো নিজের প্রাক্টিস ।ওটাই তো আসল কাজ।মধ্যরাত অব্দি থাকতে হয়।আকশের অবশ্য নিজের ব্যাবসা এটা। কী একটা ল্যাব খুলেছিল।এতদিনে নিশ্চয়ই সেটা ফুলে ফেঁপে উঠেছে।

ডায়াল করছে। এক একটি ডিজিট,মন যোগের সাথে, যত্নের সাথে।রিং হচ্ছে মনে হ’লো এই বোধহয় কেউ বলল, হ্যালো।না, আবার রিং হচ্ছে।বুকের ভিতরে ধক ধক করছে।এভাবে চারটি রিং হবার পর
ঃহ্যালো।
ঃ আমি শান্তা।
ঃআমি জানি।
ঃকেমন আছ?
ঃভালো।তুমি?
ঃএই আছি আর কি। দেশে যেভাবে থাকে মানুষ!
ঃতুমি আমর নম্বর পেলে কোথায়?
:তোমাদের বাসায় ফোন করেছিলাম।একটূ হেসে, মিথ্যে কথা বলেছি।
ঃকি বলেছ?
ঃবলেছি আমি তোমার ব্যাচমেট। আমেরিকা যাচ্ছি। গিয়ে যোগাযোগ করব।এসব আর কি।
ঃভালোই বলেছ। চলে এলেই তো পার ।আস না প্লিজ।আমি জীবন থেকে আর কিচ্ছু চাইব না।
শান্তা ওর গলায় মিনতির সুর শুনতে পেল।গলা ধরে আসছে।
ঃআবার পাগলামী শুরু করলে?তোমার জীবন কেমন যাচ্ছে বল।বাচ্চা কাচ্চা
ঃএকটা কথা।
ঃবল?
ঃনা থাক।তোমার কথা বল।
ঃআমার আবার কি কথা। মেডিকেল ল্যাবটাই এখন দেখছি।ক্লিনিকের কাজ আর করছিনা।
ঃবিয়ে করনি?
ঃহুম
ঃতুমি সুখী?
ঃএসব কথা থাক শান্তা।
ঃবলনা!
ঃআমার একটা মেয়ে।এইতো সাড়ে তিন বছর বয়স। আমাকে ছাড়া কিছুই বোঝেনা।
ঃআর তোমার ওয়াইফ।
ঃএই তো ।আমাদের থেকে অনেক জুনিয়র। প্রায় ১২ ১৩ বছর তো হবেই যা হয় আর কি!বাদ দাও ওসব তোমার কথা বল। তোমার হাসবেন্ড কোথায়?
ঃআমার হাসবেন্ড নেই।
নিরবতা। দুজনেই চুপ।শান্তা চিন্তা করতে চেষ্টা করল, আকাশ কি পড়ে এসেছে? কি রং এর সার্ট?চোখের সামনে কি খোলা অফিসের কোন ফাইল না কি চোখ বন্ধ?
ঃকি হ’য়েছিল? আমাকে বলা যায়? আমার জানতে ইচ্ছে করছে শান্তা। তোমার সাথেই কেন এমন হয়?
ঃএসব শুনতে তোমার ভালো লাগবে না। তাছাড়া অনেক লম্বা কাহিনী।সময় লাগবে বলতে।
শান্তা খেয়াল করল, ওর গলা দিয়ে মধু বের হচ্ছে। যখন ই আকাশের সাথে কথা বলে এমন হয়।নিজেকে ই যেন নিজে চিনতে পারেনা।
ঃআহা সংক্ষেপেই বলনা।
ঃনা আজ না আর এক দিন বলব।
ঃঠিক আছে কাল তাহ’লে ঠিক এসময়েই কল কোর। কোর কিন্তু।
ঃতুমি ফোন করেছিলে কেন তা তো বললেনা।
ঃনা থাক।
একটু থেমেই আবার শুরু করল
ঃনা মানে, আমি। আমি আমার এই ল্যাবে মেডিকেল ট্রান্সকিপশন করি। এই ধরো পৃথিবীর বিভিন্ন দেশের ডাক্তারদের অন লাইন বিলিং করে দেই এখান থেকে।তুমি একটু আমেরিকায় বাঙালী বা অন্য যে কোন দেশের ডাক্তারদের সাথে যোগাযোগ করে আমার কিছু ক্লায়েন্ট যোগাড় ক’রে দেবে?আমার ইমেইল দিচ্ছি তোমাকে।
একটি প্রজাপতির ডানা খসে পড়ল।
শান্তা বায়ুহীন বেলুনের মত চুপসে গেল।মুখটা এতটুকু হ’য়ে গেল। শুধু বলল
ঃ দেখি। আমি তো আর অত ডাক্তার চিনিনা।

; ওহ, আমাদের ব্যাচের আর কে কে আছে জান?
ঃনা, কারো নম্বরই আমার কাছে নেই।
শান্তা টের পেল ওর আশা ভঙ্গের সুর।বলল
ঃ ভালো থেক আকাশ।পরে কথা হবে।
ঃতোমার তো অনেক রাত।
ঃখোদা হাফেজ
ঃখোদা হাফেজ

চলবে।
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link







সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১১
৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ সশস্ত্র বাহিনী দিবস।

লিখেছেন নাহল তরকারি, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৫




আজ সশস্ত্র বাহিনী দিবস। দিনটি আমার কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং অনেক স্মৃতি, আবেগ, শ্রদ্ধা আর একটি অপূর্ণ স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে।

আমার পরিবারের অনেকেই সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

নাহিদের প্রশ্নফাঁস, দীপু মনির অটোপাস, আমাদের দীর্ঘশ্বাস

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৯


বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×