somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামুর আলোচিত ব্লগ নিয়ে দুইটি কথা। (সাময়িক পোস্ট)

১৯ শে মে, ২০২২ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি মনে করি সামুর আলোচিত ব্লগে সামান্য পরিবর্তন করা দরকার। আলোচিত ব্লগে স্থান পাওয়া পোস্ট গুলোর মধ্যে স্থান পায় সর্বাধিক পঠিত , সর্বাধিক মন্তব্য প্রাপ্ত, সর্বাধিক লাইক প্রাপ্ত পোস্ট গুলো। গত ১৫ দিনের পর্যবেক্ষণ থেকে বলছি, অনুগ্রহ করে কেউ ভুল বুঝবেন না। কেউ ব্যক্তিগতভাবে নিবেন না।

আলোচিত ব্লগে লক্ষ্য করলে আপনি দেখবেন সেখানে সর্বাধিক লাইক প্রাপ্ত একটা অপশন আছে। আমি লক্ষ্য করেছি যেসব ব্লগারদের জনপ্রিয়তা আছে তারা ৫ থেকে ১০ টা লাইক এমনিই পাচ্ছেন যার কারণে কম জনপ্রিয় একই দিনে ভালো মানের পোষ্ট দিয়েও ওখানে স্থান পাচ্ছেন না শুধু তাকে লাইক দেয়ার জন্য ৪/৫ টা নিক নেই বলে। তাই এখানে সর্বাধিক লাইক পরিবর্তন করে যদি' আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা প্রবাহ' জাতীয় কিছু যুক্ত করা হয়ে তবে ভালো হয়। যেমন আজ টক অফ দা কান্ট্রি ছিল মাননীয়া প্রধানমন্ত্রী আর ডঃ ইউনুছ এর বিষয়বস্তু।কিন্তু এসংক্রান্ত কোন পোষ্টই আজ ব্লগে এই পোষ্ট লেখার আগ পর্যন্ত আসেনি। দেশের মানুষ টক অফ ডে নিয়ে ব্লগাররা কি ভাবছে বলছে দেখার জন্য যদি সামু ভিজিট করে কিছুটা হতাশই হবেন।

এর পরবর্তী বিষয় হলও সর্বাধিক পঠিত পোষ্ট ।দেখবেন এখানে ভৌতিক কাণ্ড ঘটে। দেখা যাচ্ছে একটা পোষ্টে ৫ জন ব্লগার মন্তব্য করেছেন কিন্তু হিট ৫০০্ এর বেশী। বর্তমানে ৫০০ হিট কিন্তু সহজ ব্যাপার না। আমার মনে হয়েছে (আমি ভুলও হতে পারি ভুল হলে ক্ষমা করবেন) বর্তমানে পোস্টে ৩০ টি হিট ৫ বছর আগে ১০০ হিটের সমান।যেমন সামুর হিট ব্লগার শায়মার উদাহরণ দেই। উনি আগে উনার পোস্টে গড়ে হিট পেতেন ১৫০০ থেকে ২০০০ এখন পাচ্ছেন গড়ে ৫০০ থেকে ৮০০। আগে মন্তব্য পেতেন ২০০ থেকে ৩০০ এখন পাচ্ছেন ৮০ থেকে ১০০।তিনি কিন্তু ১ যুগ ধরে সামুর সবচেয়ে বেশী হিট ব্লগার। তিনি তার সর্বশেষ পোষ্টে হিট পেয়েছেন ৭০৪ টি, ১০৪ মন্তব্যের মাধ্যমে। ২০১৫ হলে এই পোষ্টটির হিট ২০০০ এর বেশী হতো মন্তব্য হতো ২০০ এর বেশী।
বলতে চাচ্ছি কেউ নিজের পোস্ট নিজে পড়ে যারা প্রকৃত হিট পাচ্ছে তাদের বঞ্চিত করছে, আজকে একজন ব্লগার খুব ভালো পোষ্ট লিখে ১৪ টির মত মন্তব্যের মাধ্যমে ২০০ টি হিট পেয়েছেন। উনি আলোচিত ব্লগে নেই যা উনাকে কিছুটা হলেও ডিজার্টেড করবে।এই স্থানে 'আজকের দিনে সবচেয়ে বেশী লাইক কারী , মন্তব্য কারী বা যেকোনো কিছু সংযুক্ত হলে ভালো হবে মনে করছি। আমি ভুলও হতে পারি কিংবা আমার ধারণা ভুলও হতে পারে।

তবে আনন্দের বিষয় হলে এই ব্লগের প্রকৃত ব্লগারগণ হিট মন্তব্য বা লাইকের জন্য লিখেন না। নিজের আত্মার পরিতৃপ্তির জন্য লিখেন। তাই এগুলো নিয়ে ব্লগে কারো মাথা ব্যথা নেই। এজন্য সামু বেস্ট।

শুভ ব্লগিং । কেউ আমার পোষ্টের মাধ্যমে কষ্ট পাবেন না।

এই পোস্টে অপ্রাসঙিক মন্তব্য,ট্যাগ, ব্যক্তি আক্রমণ, কেচাল , কেচাল লাগতে পারে ওরকম মন্তব্য সম্পূর্ণ নিষিদ্ধ। তেমন মন্তব্য করলে মুছে দেয়া হবে।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০২২ রাত ১:২৩
১৯টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×