somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ বাঁচাও মানুষ বাঁচাও।

০১ লা আগস্ট, ২০২২ দুপুর ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঠিক যখন সরকার মহোদয় বলছেন মিতব্যয়ী হওন তখন পত্রিকায় খবর বের হচ্ছে, কিছু সরকারি কর্মকর্তাদের গাছে পানি দেয়া শিখানোর জন্য নেদারল্যান্ড পাঠানো হচ্ছে। নিষেধাজ্ঞার পরও কিভাবে ওনারা সরকারি খরচে বিদেশ যান তা চিন্তা করতেই আপনাকে হতাশায় ডুবে যেতে হবে।দেশে জ্বালানি সংকটের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন। ভেপসা গরমের সাথে অবিরাম লোড শেডিং এর জন্য দোহাই দেয়া হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফান্ড ৪৭০০ কোটি ডলার আছে বললেও আসলেই যে তত নেই মোটামুটি কম শিক্ষিত যে কারও পক্ষেই তাহা সহজেই অনুমেয়।

দেশের এই খারাপ অবস্থায়ও বলিউড অভিনেতা আনার দরকার কতটুকু ছিল? ১১ জন স্কুল ছাত্র গাফিলতির জন্য ও দায়িত্বহীনতার জন্য মা-বাবার বুক খালি করে চলে গেল। সে ১১ জনের মধ্যে আমাদের নিজের সন্তান নেই বলে দু কলম লিখে দায়িত্ব শেষ শেষ করে দিচ্ছি।

আমাদের দেশ সম্ভবত পৃথিবীর একমাত্র গণতান্ত্রিক দেশ যেখানে বিরোধী দল কে হবে এবং তাদের যে আন্দোলন তো দূরের কথা, বলারও যে সুযোগ নেই তাহা সলিম উদ্দিন ককলিমউদ্দিনও জানে।

এতো গুলা গণ মাধ্যম। একটিও নিরপেক্ষ নেই। কখনক পরিমনি কখনো হিরো আলম কখনো এটা কখনো সেটা দিয়ে দৃষ্টি ঘুরিয়ে দেয়া হচ্ছে। সরকারি ডিবি পুরা দেশে শুধু ১৫ দিন অভিযান চালানোর মাধ্যমে বাজার সিণ্ডিকেটের ভেঙ্গে চুরমার করে দিতে পারে। কিন্তু না তা করবেনা। সওদা হয়ে যাচ্ছে মিলিয়ন বিলিয়ন টাকা। পাচারকৃত অর্থ নিয়ে কদিন মাঠ গরম থাকলেও পরবর্তীতে আবার চুপ হয়ে যাচ্ছে।

ট্রাফিক পুলিশ হাত পেতে দাঁড়িয়ে আছে। হয় ঘুষ দাও না হয় কেস খাও। বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করা লম্পট হয়ে যাচ্ছে জাতীয় নেতা। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী প্রার্থী সবাইকে হতবাক করে দিলেও আমরা সব কিছু স্বাভাবিক নিতে অভ্যস্ত হয়ে গিয়েছি। চারদিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি। আমরা শাস্তি দিতে পারি অসহায় হিরো আলমকে।একটা ইয়াবা কিং এর একটা লোমও বাঁকা করতে পারি না। ছিঃ আমাদেরকে। আমরা মেরুদণ্ডহীণ।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৩:২৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা তো রাজনীতি করে না !

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুন, ২০২৬ রাত ২:৪১


৫ই আগস্ট ২০২৪ তারিখটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেকদিন মনে থাকবে। কিন্তু ইতিহাসের বড় বাঁকগুলোর মতো এই পরিবর্তনেরও একটা দাম ছিল, যেটার হিসাব আমরা এখনও পুরোপুরি মেলাতে পারিনি। ক্ষমতার পতনের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

×