somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিবাজী ভোঁসলের ইতিহাস

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শিবাজী ভোঁসলে বা ছত্রপতি শিবাজী রাজে ভোঁসলে ছিলেন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। শিবাজী বিজাপুরের আদিলশাহি সালতানাতের সাথে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তিনি মুঘল সাম্রাজ্যের সাথে বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়ে পড়েন এবং হেরেও যান। তিনি একটি স্বাধীন মারাঠা সাম্রাজ্যের পত্তন করেন যার রাজধানী ছিল রায়গড়ে। তিনি ১৬৭৪ সালে মারাঠা সাম্রাজ্যের রাজা হিসেবে মুকুট ধারণ করেন।শিবাজী হিন্দাভী স্বরাজ্যের মতবাদকে সমর্থন দান করেন। তিনি মারাঠা শাসন পুণঃপ্রতিষ্ঠা করতে সর্বোচ্চ চেষ্টা করেন। তিনি তার সুশৃঙ্খল সামরিক বাহিনী এবং সুগঠিত শাসন কাঠামোর মাধ্যমে একটি দক্ষ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেন। তিনি একজন কুশলী সামরিক কৌশলবিদ ছিলেন এবং গেরিলা যুদ্ধের ধারণার সূচনা করেন।শিবাজী ১৬২৭ সালের ৬ই এপ্রিল বা ১৬৩০ সালের ১৯শে ফেব্রুয়ারি বর্তমান ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে জেলার জুন্নার শহরের নিকটে শিবনেরি পার্বত্য দুর্গে জন্মগ্রহণ করেন। কিংবদন্তি অনুসারে, শিবাজীর মা শিবাই দেবীর নামানুসারে তার নামকরণ করেছিলেন কারণ তিনি শিবাই দেবীর নিকট একটি স্বাস্থ্যবান সন্তানের জন্য প্রার্থনা করেছিলেন।শিবাজীকে এই স্থানীয় দেবতার নামে নামকরণ করা হয়েছিল।শিবাজীর পিতা শাহজী ভোঁসলে দাক্ষিণাত্যের সালতানাতগুলোর অধীনে কর্মরত একজন মারাঠা সেনাপতি ছিলেন। তার মা জিজাবাই সিন্দখেদের লখুজীরাও যাদবের কন্যা ছিলেন। শিবাজীর জন্মের সময় দাক্ষিণাত্যের শাসনক্ষমতা তিনটি ইসলামি সালতানাতের অধীন ছিল, বিজাপুর ও আহমদনগর এবং গোলকুন্ডা। শাহজী প্রায়ই আহমদনগরের নিজামশাহী বংশ বিজাপুরের আদিলশাহী বংশ এবং মুঘলদের মধ্যে দল পরিবর্তন করতেন কিন্তু তিনি সবসময় পুনেতে তার জায়গির এবং একটি ছোট্ট সেনাবাহিনী নিজের সঙ্গে রাখতেন।


বাল্যকালেই মহারাষ্ট্র দেশ সম্পর্কে এবং স্থানীয় পার্বত্য মাওয়ালি জনগোষ্ঠীরর সাথে শিবাজীর ঘনিষ্ঠ পরিচয় হয়। এই মাওয়ালিদের নিয়েই তিনি সর্বপ্রথম বিশ্বস্ত এক সেনাবাহিনী গড়ে তোলেন। ১৬৪৭ সালে কোণ্ডদেবের মৃত্যুর পর শিবাজী রাজ্যজয়ে মনোনিবেশ করেন। রোলিনসন মনে করেন যে বিদেশী শাসন থেকে স্বদেশকে মুক্ত করাই শিবাজীর রাজ্যজয়ের প্রধান উদ্দেশ্য ছিল। সম্পদের লোভে লুঠতরাজ করা তার অভিপ্রেত ছিল না। সরদেশাই বলেন সারা ভারতে হিন্দু সাম্রাজ্য স্থাপন করাই শিবাজীর লক্ষ্য ছিল।রতাপগড়ের যুদ্ধ ১৬৫৯ সালের ১০ই নভেম্বর বর্তমান ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাতারা শহরের নিকটে প্রতাপগড়ের দুর্গে মারাঠা রাজা শিবাজীর সৈন্যবাহিনী এবং বিজাপুরের সেনাপতি আফজাল খানের সৈন্যবাহিনীর মধ্যে সংঘটিত হয়। মারাঠারা সংখ্যাস্বল্পতা সত্ত্বেও বিজাপুরি বাহিনীকে পরাজিত করতে সক্ষম হয়। এটি ছিল কোনো প্রধান আঞ্চলিক শক্তির বিরুদ্ধে মারাঠাদের প্রথম বিজয়।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×