somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা বেশ ভাল আছি।

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারাদেশ উন্নয়নের জোয়ারে ভাসিচ্ছে! নতুন করে রিপেয়ার করা রাস্তায় মাছ ধরিবার কারো সাধ হইতেও পারে। বৃষ্টি বড় নিমকহারাম! চলাচলকারী যানবাহনেরও দু'চোখে চর্ম নাই; কেবল ভাসাইতে জানে।
আজিজুল ভাইকে শুধোলেন শামসু ভাই, কেমন বুঝছেন দেশের রাজনৈতিক অবস্থা?
‌কী আর বলবো? শুনলাম, আমার গ্রামে এক গৃহস্থের ক্ষেতে এবার ধান হয়েছে সুন্দর। ধান কাটার পর তার কাছে চাঁদা চাওয়া হয়েছে ১০ হাজার। কেন চাঁদা? চাঁদা দিতে হবে কেননা তোমার ক্ষেতে ভাল ধান হয়েছে।
আজিজুল ভাই তার মুখটা খুবই রুক্ষভাবে তুলে ধরলেন।
আপনি তো এই কথা বললেন, আমার পাড়ার এক ভাড়াটিয়া সেদিন হাত দুটি ধরে কেঁদে ফেললেন। জিগ্যেস করলাম, কী হয়েছে?
তিনি বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, আপনাদের ছায়ায় থাকবো বলে বাসাখানি ভাড়া নিয়েছিলাম। এখন -ওরা- বলে প্রতি মাসে তাদের হাত খরচ দিতে হবে। মেয়েটা স্কুলে যাবার পথে প্রতিনিয়ত তাদের অশালীন শব্দ আর বাক্যবাণে জর্জরিত। সামনের মাসে চলে যাচ্ছি এখান থেকে...
শামসু ভাই তাকে কোন আশ্বাস দিতে পারেননি। বরঞ্চ অসহায়ত্বের কথাই প্রকাশ তার গলায়, আমরা কীভাবে মাথা নিচু করে এলাকায় চলছি দেখেননি। কার সাথে গায়ের ছোঁয়া লাগবে, কে গলায় দা ধরবে- এই ভয়েই কাটছে সময়।


আমরা বেশ ভাল আছি।
একজন রিকশাচালকের ৬ সন্তান। ছোট্ট একখান ঘর ভাড়া নিয়ে থাকেন। আগে তাকে সওয়ারি নেবার জন্য রাস্তায় উদগ্রিব দেখেছি। এখন তার ছেলে দু' তিনটে বড় হয়েছে। বেশ দামি জিন্স পরে। হাতে আছে ব্রেসলেট। হাল স্টাইলে চুলের ছাঁট দেয়া। সে গা সাঁটা টাইট টি শার্ট। প্যান্ট কোমর থেকে বেশ খানিকটা নিচে ...এটা স্টাইল। লম্বা একটা স্লিপার, দাম দেড় থেকে দু' হাজার টাকা। রিকশাচালক সেই মানুষটা এখন তেমন একটা সওয়ারি নিতে চাননা। নিজের চা-নাশতা-সিগ্রেট আর মালিকের ভাড়ার টাকা পেলেই হলো।
সন্তানরা কেউ লেখাপড়া করে না। দামি মোবাইলফোন হাতে তাদের। তারা সরকারি দলের ছাত্রসংগঠন করে। টেন্ডার-ঠেকা ইত্যাদি কাজে ব্যস্ত। বড়ভাইরা দাদের দেখে, ওরাও বড়ভাইদের সহায়তা করে।
মাঝেমধ্যে বেশ দামি মোটরসাইকেলে চড়তে দেখা যায়।
রিকশাচালক বাবা যে বাসা ভাড়া নিয়ে আজ দশ বছর এখানে সময় পার করছেন, এখনও সেখানে আছেন । ছেলেদের এই অংশটা রাতে অন্য কোথাও থাকে-অন্য কিছু করে। তবে, আয় রোজগার মনে হয় বেশ ভালোই!

ভাল থাকি সবাই!!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×