somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাউন্সিলরকে মারপিট

১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যশোর: কাউন্সিলর জুলফিকার আলী জুলুর ওপর হামলা চালিয়েছেন যশোর পৌরসভা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে পৌর ভবনে এ ঘটনা ঘটে।
ঘটনার পর পৌর মেয়র তাৎক্ষণিক সভা করে তদন্ত কমিটি গঠন এবং মনিরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ করেছেন। তদন্ত কমিটি গঠন ও কারণ দর্শানোর নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর পৌরসভার মেয়র মারুফুল ইসলাম।
যশোর পৌরসভার কাউন্সিলর মোকসীমুল বারী অপু জানান, যশোর পৌর এলাকার বিভিন্ন অঞ্চলের বেশকিছু সড়ক বাতি নষ্ট হয়ে রয়েছে। ঈদ ও পূজার জন্য দ্রুত এ বাতিগুলো লাগানোর জন্য বলে আসছেন কাউন্সিলররা।
কিন্তু বাতি লাগানোয় গাফিলতির কারণে দুপুরে কয়েকজন কর্মচারীকে বকাঝকা করেন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অ্যাড. জুলফিকার আলী জুলু।
এরপরই পৌরসভা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের নেতৃত্বে কয়েকজন কর্মচারী জুলুর ওপর চড়াও হয়ে তাকে মারপিট করেন। এ সময় কাউন্সিলর অপুসহ কয়েকজন জুলুকে রক্ষা করেন।
ঘটনার পর পৌর মেয়র মারুফুল ইসলাম জরুরি সভা করেন। সভায় পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরীফ হাসানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়াও পৌর কর্মচারি মনিরুল ইসলামকে কারন দর্শানোর নোটিশ করে ১০ দিনের মধ্যে জবার দিতে বলা হয়েছে।
পৌর কাউন্সিলর জুলফিকার আলী জুলু সাংবাদিকদের জানান, সড়ক বাতি না থাকায় গত তিনদিনে ৭ নম্বর ওয়ার্ডে তিনটি ছিনতাই হয়েছে। ছুরিকাঘাতের ঘটনাও ঘটেছে। এ কারণে বাতিগুলো মেরামত করতে বলায় মনিরুল ইসলামের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়।
যশোর পৌরসভার একটি সূত্র জানায়, কর্মচারি ইউনিয়নের নেতা মনিরুল ইসলাম এ দপ্তরে বিভিন্ন কাজে আসা মানুষের কাছ থেকে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে অর্থ আদায় করে আসছেন। দুর্নীতির মাধ্যমে তিনি বিশাল সম্পদেরও মালিক হয়েছেন। একাধিকবার তিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত হন। অনেকদিন ‘সাসপেন্ড’ ছিলেন। তবে রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে প্রতিবারই তিনি তার অপকর্ম ধামাচাপা দিতে সামর্থ্য হন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×