somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্রম ইউর ভ্যালেনটাইন!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কত শত বছর ধরে অপেক্ষা! কত শত হাজার স্বপ্ন মাড়িয়ে খুজে পেয়েছি তোমার ঠিকানা। পেয়ে ধন, নিমেষে হারাতে চাই না।
অনেক অভিমান তোমার, জেদও আছে বেশ। জানি তো, সবই জানি। তুমিই তো শুধু জানো না, পথ চেয়ে থাকার মত কষ্টকর কিছু আর আছে কি?
তারুণ্যে সাহস করে বলবার সুবর্ণসময়ে বেড়ালের মত নি:শব্দে সময় করেছি পার। বুকের ভেতর সেই হাহাকারই তাবড়ে বেড়িয়েছে অহর্ণিশ।
কত খুজেছি, কত...।
তাচ্ছিল্যের সাথে জানতে চাইলে, কোথায় খুজেছি, বনে - জংগলে ? হা কপাল!!
শত বছরের জমা করে রাখা কথার ভাণ্ডার প্রতিকূল বাতাসে ফরফর করে ওড়ে। উচ্ছ্বাসের ভেতর ভালবাসার কথাসমূহ খেই হারায়।
: তোমার শরীর ভাল আছে তো?
সকালে কি ওষুধটা খেয়েছো? নাশতাটা কি ব্যাগে ঢুকিয়েছো? দেখো ড্রাইভিং করার সময় মোটেও সেলফোনে কথা বলবে না!
এত কথা, এত আবেগ, এত অনুভূতি কোথায় রাখি বলো তো?
: কাল রাতে ঘুমটা কেমন যেন হলো?
কেমন?
জানো রাতটা কীভাবে পার হয়ে গেল! কত সুমধুর ছিল ক্ষণ, স্মৃতিময় গীতিময় ছিল! ভাবতে পারছি না, তবু রাতটা ভোর হলো! কুয়াশার চাদর ভেদ করে পুবের আকাশটাতে আস্তে আস্তে রঙ ছড়াতে শুরু করেছে- তোমাকে ভাবছি, তুমি কেমন আছো? কী হয়েছে তোমার? শরীরটা ভাল তো!
: এতে বিস্মিত হওয়ার মত কিছু নেই! আমি ভাল আছি-ঘুম হয়নি ঠিকমত, তবুও খারাপ লাগছে না। সারারাত তোমাকে পাশে ভেবেই কথা বলেছি- কত কিছু হলো আলাপ! প্রলাপ তো নয়? তুমি কি সত্যিই ভাল আছো?
: আছি- তবে, হাতটা সামান্য ব্যথা করছে
ইশশ ! ডাক্তার দেখিয়েছো? ডাক্তার
: হুমমম - কথা হয়েছে। দুদিন পরেই অ্যাপয়েন্টমেন্ট
খুব ব্যথা করলে পেইন কিলার নাও। কষ্ট সহ্য করার চেয়ে একটি পিল খেয়ে নিও
: আমি অনেক পেইন সহ্য করি। প্রতিদিন কত পরিশ্রম করতে হয় জানো?
ইচ্ছে হয়, তোমার চুলের ভেতর দু'হাতের আঙুল ঢুকিয়ে এলোমেলো করে দেই! ভাবনার কথাটা কি পাড়বো? না কি থাকবে-
সাহস করে বলে ফেলি। অভয় দিলে কত সহসা!
: এরপর কী?
আমি তোমার কপাল থেকে সরিয়ে দেবো উড়ো চুল। চোখের মাঝে রাখবো তিন মিনিট এই পোড়া চোখ...
: আমার চোখের দিকে তুমি এক মিনিটও রাখতে পারবে না তোমার চোখ!
কেন ঝলসে যাবো?
: যেতেও পারো-! আচ্ছা, বল তো, মানুষ তার ভালবাসার মানুষকে কেন এত দ্রুত ভুলে যায়?
প্রশ্নটা কি আমাকে? নিশ্চিত হয়ে নিই আগে।
: হা, তোমার কাছেই জানতে চাইছি?
ভালবাসা বা মন্দবাসা আপেক্ষিক! মানুষের মুখই হচ্ছে তার ভাল বা মন্দের নিয়ামক। আর এখান থেকেই ভালবাসা বা মন্দবাসার জন্ম!
: ইশশ্ ! বড্ড আতলামি হচ্ছে!
সময়ের সাথে অনেক কিছুরই বদল হয়। বুঝবার মানসিকতা থাকা জরুরি। প্রভূ না হয়ে বরং বন্ধু হওয়াতেই শ্রেষ্ঠত্ব! আর, বিষয়টি তোমার-আমার নয়, আমাদের! ভাবনার জায়গাটা পরিষ্কার তো- সব ক্লিয়ার! আমি তোমাকে খুব ভালবাসি, খুউব... খুউব
: তুমি সত্যি করে বলো তো, আমাকে ভালবাস, না সময় পার করার...
বিষাদটা গ্রাস করে নিতে চাইছে পুরো দেহমন! চনমনে সকালটা হঠাত করেই কেমন মেঘে ঢেকে যেতে থাকে। কালো মেঘগুলো কুসুমরঙা সকালটাকে ফিকে করে দিচ্ছে। বুকের ভেতর দহন, শত সহস্র কালো কাক কা কা করতে শুরু করেছে। কষ্টটা আর চেপে রাখা যাচ্ছে না। খুবই রূঢ়ভাষায় জানাতে হচ্ছে প্রিয় মানুষটিকে, তোমার মনে যদি হাজারও সংশয়, তবে রাখো, ক্ষেমা দাও! বন্ধ করো আলাপ! আমি আর পারছি না-
: কি বললে তুমি, তুমি এভাবে কেন বললে? কি বলতে চাইছো তুমি... কণ্ঠটা রুদ্ধ হয়ে আসে তার।
আমি আসলে এভাবে বলতে চাইনি! আমার বলার স্টাইলটা খুব শক্ত হয়ে গেছে সোনা! এভাবে বলা ঠিক হয়নি, সরি- জান, আমি খুবই সরি!
: ইটস ওকে! আমিও সরি! তোমাকে এভাবে জিজ্ঞেস করাটা আমারও ঠিক হয়নি!
বাতাসটা শান্ত হয়। কথা ছিল, সবকিছুই হবে আলোচনার মাধ্যমে। শান্তিপূর্ণ সমাধান কেবল সংলাপেই সম্ভব! আমি যত বলি, তিনি তত প্রশ্ন করেন; তার অদ্ভূত যুক্তিসমূহ খণ্ডানোর চেয়ে বলি, আমাকে শক্ত করে জাপটে ধরো। বুকের পরে মাথাটা রাখো। কিছু শুনতে কি পাচ্ছো?
: হা পাচ্ছি, তোমার নিশ্বাসের সাথে শব্দ করে উচ্চারিত হচ্ছে আমার নাম! খুব গভীর থেকে বেরুচ্ছে এক মিষ্টি আওয়াজ, সারা দেহমন প্রশান্তিতে ভরে উঠছে! শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মাখছি তোমার সুবাস! একেবারে গহীন থেকে ভেসে আসছে কলতান... সোনা তোমাকে খুব ভালবাসি!!!
আমিও! মি টুওও...


নোট:
১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে!

২৭০ খ্রিস্টাব্দের কথা। সেই সময় সেন্ট ভ্যালেনটাইন নামে একজন রোমান ক্রিশ্চিয়ান পাদরি বা সেন্ট ছিলেন। তিনি একই সঙ্গে চিকিৎসকও ছিলেন। সে সময় দেব-দেবী পূজার বিষয়টি রোমানদের ছিল মুখ্য। তারা ক্রিশ্চিয়ান ধর্মে বিশ্বাসী ছিল না। ক্রিশ্চিয়ান ধর্ম প্রচারের অভিযোগে রোমের সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস-এর আদেশে ভ্যালেনটাইন-এর মৃত্যুদণ্ড দেয়া হয়।
তিনি তখন বন্দি ছিলেন আর ছোট ছেলেমেয়েরা তাকে ভালোবাসার কথা জানিয়ে জেলের জানালা দিয়ে চিঠি ছুড়ে দিতো। বন্দি অবস্থায়ই তিনি জেলারের এক অন্ধ মেয়ের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন চিকিৎসার মাধ্যমে।
মেয়েটির সঙ্গে তার যোগাযোগ হয়।
মৃত্যুর আগে মেয়েটিকে লেখা এক চিঠিতে তিনি জানান, ফ্রম ইওর ভ্যালেনটাইন।
অনেকের ধারণা, সেন্ট ভ্যালেনটাইনের নাম অনুসারেই পোপ প্রথম জুলিয়াস ৪৯৬ খ্রিস্টাব্দে ১৪ ফেব্রুয়ারিকে ‌সেন্ট ভ্যালেনটাইনস ডে- হিসেবে ঘোষণা করেন।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×