বললেন, তোমার মতো বিশ্বাসঘাতকের সঙ্গে কথা বলতে রুচিতে বাধে।
স্বীকার করতে দ্বিধা নেই; যে কাজ তার সঙ্গে হয়েছে- এই কথাটাই উপযুক্ত। অন্য কেউ হলে হয়তো আরও বেশিই বলতেন।
বিশ্বাসঘাতকটার সঙ্গে তবুও কেন যোগাযোগ- প্রশ্ন করে জবাব মেলে না।
বোঝা যায়, অনেকদিনের বহু পুরনো স্মৃতি তাকে কাতর করে। তিনি ভুলতে পারেন না সব।
না ভোলার যে যন্ত্রণা, তা কুরে কুরে খায় তাকে।
সেই স্মৃতিকাতরতায় সর্বক্ষণ তাকে দুমড়ে মুচড়ে দেয়। তিনি খোঁজেন কিছুটা স্বস্তি!
হা কপাল! স্বস্তি খুঁজতে গিয়েই নতুন করে আগুনে দগ্ধ হন অহরহ।
শ্যাম! তুঁহু মম ...
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



