somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই মানুষটির জন্যে...

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভাবি ভাবি করে লেখা হয় না। লিখতে চেয়েছিলাম খাতা-কলমে। কিন্তু এখন তা অচল।
প্রিয় সেঁওতি, মনের ভেতর জমাট বাধা কথারমালাগুলো কিলবিল করছে। কীভাবে বলি, কীভাবে লিখি- ভাবতে ভাবতে পার হয়ে গ্যালো শতবছর!
বরষাশেষে শরতের ঝিরিঝিরি বৃষ্টি কিংবা সোনারঙা রোদ্দুরে কেমন আছো তুমি?
তোমার ভোর, সকাল একটু বেলা- কিংবা দুপুর, সন্ধ্যা, রাত কেমন কাটছে বলোতো?
সময়ের সাথে চলার মতো বাস্তবতা নিশ্চয় এতদিনে রপ্ত করেছো, না কি আগের মতই শত-সহস্র ভুল করে পরে আফসোস করো?
তোমার যে দুর্বলতা ছিল, সব মানুষকে এক মুহূর্তেই আপন করে নেওয়ার মানসিকতা- এখনও কি তা আছে? না কি মানুষের কাছে বারবার ঠক খেয়ে নিজেকে শুধরে নিতে পেরেছো?
তোমার ভাললাগা সময়গুলোর মধ্যে কি এখনও শীতবিকেল বা সন্ধ্যার স্মৃতি মনে পড়ে? হাতড়ে কি পাওয়া যায় সেই মধুক্ষণ?
তোমার চলারপথে কাপড়ের দোকান, খাবারের দোকান, সাজগোজের দোকান পড়ে/ এখন কি যেতে হয় সৌন্দর্যচর্চার !! দোকানের মেয়েগুলো কি এখনও তোমায় জিজ্ঞেস করে, আপু- তোমার চুলগুলো কীভাবে এমন বরষার কালোমেঘের মতো হয়েছে?
চুলে কি পাক ধরেছে একটু, কপালে একটু ভাঁজ? বিশ্বাসের জায়গাগুলো তো ক্ষয়েই গেছে, ঠিক বললাম তো?
তোমার কি এখনও যখন তখন ইচ্ছেমত ঘোরাঘুরির বাসনা জাগ্রত হয়? চটপটির দোকানে হৈ হুল্লোড় করে সবার আগে প্লেটটা নিতে যুদ্ধ করা লাগে?
জানো, সেঁওতি- রাতজাগা সময়ে সেইসব স্মৃতি রোমন্থন করেই পার করি। কখনো হারিয়ে যাই, সেই কৈশোরে- দুরন্ত তারুণ্য এখন আমার রোগ বলতেই পারো।
জানো, সেদিন আয়নার সামনে দাড়িয়ে মাথার চুলগুলো পর্যবেক্ষণ করছিলাম। আমার কপালটা এখন দু’ইঞ্চি বেড়েছে, গালটা নেমে গেছে বেশ খানিকটা- চুলগুলো পেকে রূপার সূক্ষ্ম তারের মতো হয়ে গেছে।
চামড়ার ভাঁজগুলো বেশ স্পষ্ট; মনের জোর কমেছে অর্ধেকের বেশি।
এখন আমার স্মৃতি হাতড়েই দিন চলে, ভাবনার রাজ্যে ভর করেছে নানা আয়োজন। সেখানে বিমূর্ত হয়ে থাকা স্বপ্ন ধরাছোঁয়ার বহুদূরে অবস্থান নেয়...
সেঁওতি, তুমি সুখে আছো তো? তোমার অধরা স্বপ্নগুলোর সফল বাস্তবায়ন হয়েছে কি না- খুব জানতে ইচ্ছে করে...
বয়স বেড়ে গেলে কি ইচ্ছেরা সব মুখ ভেংচি করে হাসে, দূরে দাড়িয়ে?
ভাল থেকো, তোমার একসময়ের চেনা একজন
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×