somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যশোরের বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি আটক

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুলিশ যশোরের বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবীরকে আজ সোমবার দুপুরে আটক করেছে।
পুলিশের দাবি, পূজা সংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় পুলিশের প্রতি অশোভন আচরণ ও মারধর করায় তাকে আটক করা হয়েছে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুরে বাঘারপাড়া থানা ক্যাম্পাসে শারদীয়া পুজো উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক একটি সভার আয়োজন করা হয়। সভায় বাঘারপাড়ার ৯০টি পূজা ম-পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শুরুর ১০মিনিট আগে প্রেসক্লাব সভাপতি ইকবাল কবীরকে সেখানে আমন্ত্রণ জানানো হয়। তিনি সভাস্থলে পৌঁছে মাত্র ১০মিনিট আগে কেন তাকে বলা হলো- এই কথাটি তার এক পরিচিত সাব-ইনসপেক্টরের কাছে খিস্তিসহ জানতে চান। তার সেই কথাটি মাইকে শোনা গেলে সেখানে উপস্থিত বাঘারপাড়া আওয়ামী লীগের একটি গ্রুপের নেতা-কর্মীরা তার গ্রেফতার দাবিতে মিছিল শুরু করে। অগত্যা পুলিশ তাকে আটক করে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বাঘারপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, সভা চলাকালে প্রেসক্লাব সভাপতি ঘটনাস্থলে এসে খিস্তিখেউড় করতে থাকেন। তাকে নিবৃত করতে কয়েকজন পুলিশ কনস্টেবল সেখানে গেলে তিনি তাদের প্রতি অশোভন আচরণ এবং তাদের গাঁয়ের পোশাক ছিঁড়ে ফেলেন। পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ায় তাকে তখনই আটক করা হয়।
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, আমি এই থানায় নতুন এসেছি। প্রেসক্লাব সভাপতি কিংবা আওয়ামী লীগের কোনও গ্রুপের নেতাকর্মীদের চিনি না। নেতাদের কারো প্ররোচনায় তাকে আটক করা হয়নি। থানা ক্যাম্পাসে পুলিশের প্রতি অশোভন আচরণ এবং সভা সম্পর্কে খারাপ মন্তব্য করায় পূজা কমিটির নেতা-কর্মীরা সেইসময় মিছিল বের করে। সাংবাদিকনেতা হিসেবে যেন তাকে কোনও ছাড় দেওয়া না হয়- সেই দাবি মিছিলকারীদের।
তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×