somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতি মানেই কি দুর্নীতি ?? (পুনঃপ্রকাশ)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি মূলত শিরোনাম কি দিবো ভেবে পাচ্ছিলাম না। যুতসই কিছু একটা খুঁজে না পেয়ে দিয়ে দিলাম একটা নাম আর কি। একটা দেশ নিয়ন্ত্রিত হয় রাজনীতি দ্বারা। সকল নীতির রাজা হচ্ছে রাজনীতি। যে কারণে এর নাম রাজনীতি হয়েছে। এই নীতি সকল নীতি কে নিয়ন্ত্রণ করে। মূলত একটি দেশ পরিচালনার জন্য গণতন্ত্র খুব যুতসই একটি উপায়। আধুনিক ও বলা চলে। তবে মোটামুটি সবার অংশগ্রহণে দেশ এর নেতৃত্ব কে দিবে সেটা নির্বাচন করা হয় বলে এর নাম গণতন্ত্র হয়েছে। কিন্তু যদিও আমাদের দেশে সেটা আপেক্ষিক পুরোপুরি। লোক দেখান গণতন্ত্র চালু এখানে। সাধারণ জনগণ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে বন্দি। জীবনের ভয়ে, পরিবারের নিরাপত্তার ভয়ে সকল দুর্নীতি মুখ বুজে চুপ চাপ সহ্য করে যাচ্ছে আমাদের দেশের জনগণ। এবং যদিও কেও দেশ প্রেম অনুভূতির প্রাধান্য দিয়ে এগিয়ে আসছে, তাকে দমিয়ে ফেলতে, বা নিজেদের স্বার্থে ব্যবহার করতেও ভুল করছে না রাজনৈতিক দল গুলো। কোন একটি বিশেষ কারণে যদি দেশ এর মানুষ একাগ্র চিত্তে এগিয়ে আসে, তবে সেখানেও স্বার্থ খুঁজে নিতে তৎপর থাকে রাজনৈতিক দলগুলো। রাজনীতি অসাধারণ একটি জিনিস আমার মতে। একটি দেশ পরিচালনা, বা দেশ কে উন্নতির চরম শিখরে নিতে পরিচ্ছন্ন রাজনীতির যোগ্য বিকল্প হতে পারে না। কিন্তু ঐ যে বললাম, পরিচ্ছন্ন রাজনীতি। কিন্তু আমাদের দেশ এর রাজনীতি মানেই দুর্নীতি, কলুষতা। পরিচ্ছন্ন রাজনীতি কি করতে পারে, সেটা আমরা উন্নত দেশগুলোর অবস্থা দেখলেই বুঝতে পারি। হতে পারে সেখানের রাজনীতিতে খুত আছে, তবে টা প্রকাশ হয় না ওভাবে। কারণ যত কিছুই করুক, সবাই দেশ এর চিন্তা করে। দেশ কে এগিয়ে নিতে তৎপর তারা। নিজেদের মধ্যে যে ঐক্য তাদের আছে, সেটা আমরা দেশগুলোর অবস্থা দেখলেই বুঝতে পারি। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, খুব কম সময়ে বর্তমানে যে অবস্থায় পৌঁছে গিয়েছে, ওদের রাজনীতি যদিও পুরোপুরি পরিচ্ছন্ন না। কিন্তু, যে যাই করুক দেশ এর ব্যাপার গুলোতে, দেশ এর স্বার্থে সবাই এক। এ কারণেই এত কম সময়ে দেশটি এতটা উন্নতি করেছে। যেটা আমাদের মধ্যে নেই। আমাদের রাজনীতিবিদ রা শুধু মাত্র নিজের স্বার্থেই রাজনীতি করে থাকেন। খুব কম সংখ্যক রাজনীতিবিদ আছেন যারা সত্যকার অর্থে দেশের জন্য কাজ করতে এগিয়ে আসেন। আমার কথা হচ্ছে, রাজনীতি তে যারা যায়, তারা কেন যায় ? দেশপ্রেম থেকে যায়। দেশের প্রতি ভালবাসা থেকে যায়, দেশ কে এগিয়ে নিতে যায়, দেশ এর কথা ভেবে কাজ করতে যায়, দেশ ভাল করতে যায়। কিন্তু ? এর একটাও কি আমাদের দেশ এর অধিকাংশ রাজনীতিবিদের রাজনীতি তে যাওয়ার কারণ ? এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে আমার।

যদিও জানি ইতিমধ্যে মোটামুটি সবাই জেনে গেছেন তারপরও যে কারণে আমার উপরের কথা গুলো লেখা সেট উল্লেখ করে দিলাম।

মূলত এই লেখাটি লিখতে বসেছিলাম প্রজন্ম চত্বর এর একটা ব্যাপার জানতে পেরে।

কাদের মোল্লার দুই নম্বর সাক্ষী সৈয়দ শহিদুল হক। মুক্তিযুদ্ধের সময় ‘মামা বাহিনী’র প্রধান কমান্ডার থাকায় মামা নামেই পরিচিতি বেশি ইনার। ইনার একটি সাক্ষাৎকার সম্পর্কে পড়লাম, এবং জানলাম প্রজন্ম চত্বর যে একটা সময় কিছু মানুষের স্বার্থ উদ্ধার এর অন্যতম উপায় হয়ে দাঁড়িয়েছিল। আগেও বেশ কিছুবার এরকম কিছু জানতে পেরেছি, তবে উপযুক্ত প্রমাণ বা তথ্য না থাকায় সেটি নিয়ে আমি কোন ভাবেই ভাবিনি। তবে আজকে ভাবতে বাধ্য হয়েছি, এই সাক্ষাৎকার পড়ে এবং ভিডিও ক্লিপ টি দেখতে পেয়ে।

Click This Link



আমি লিঙ্কটি উল্লেখ করে দিয়েছি। আর আমার প্রারম্ভিক কথাগুলো কেন বলেছি সেটাও আপনারা এই সাক্ষাৎকারটি পড়ার পর ভাল করেই বুঝতে পারবেন আশা করছি।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×