খুন করেছি,
একটা নয়, দুটো নয়,
গোটা কয়েক খুন।
এখনও থামিনি,করেই চলেছি।
প্রতি মুহূর্তে, যেভাবে পারছি,
খুন করছি।
হয়েছিল শুরু অনেকটা অজান্তে,
একটার পর একটা,
খুঁজে খুঁজে বের করে,
ক্রোধ এর আগুনে,
পুড়িয়ে মারছি।
নির্মমতা কে আলিঙ্গন করে,
আবেগহীন হয়ে, অনুভূতিহীন হয়ে-
খুন করছি।
আজ আমি বড্ড বেশি তৃষ্ণার্ত,
আজ সব কটাকে শেষ করে,
তবেই আমি ক্ষান্ত হবো।
তাই তো আমি খুন করছি,
আজ একটা কেও ছাড়বো না,
ক্লান্তি ভুলে হয়েছি আমি যান্ত্রিক,
মুছে দিয়েছি আমার সীমাবদ্ধতাকে,
তাই তো আজ একটা কেও ছাড়বো না।
আজ সব গুলো কে খুন করবো,
শুন্যতাকেই আলিঙ্গন করবো।
আজ সব কটাকে শেষ করে-
তবেই আমি শান্ত হবো।
আজ, যে গুলো বাকি আছে,
সব কটাকে খুন করবো।
তারপরেই আমি বিশ্রাম নিবো।
শেষ বারের মত চোখ বুজে,
সুখ দেখবো,
আজ সব কটাকেই শেষ করবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




