মায়াবতী, ওগো মায়াবতী !
শুনছো কি ?
তোমায় যে ডাকছি আমি।
একটু সময় হবে কি ?
আমার জন্যে তোমার ?
একটু দাঁড়াবে কি, মায়াবতী ?
একটু থেমে আমায় বলবে কি ?
মায়া দিয়ে হয়টা কি ?
শুনেছি, মায়া-মমতা বড্ড অদ্ভুত ব্যাপার।
যতসব নাকি যাদুর কারবার ?
যাদু মাখানো নাকি থাকে মায়াতে ?
একবার যাকে বশ করে, সে নাকি পারেনা ভুলতে ?
তাই কি কখনও হয় নাকি, মায়াবতী ?
আমায় তবে কিছু মায়া দেবে কি ?
আমি কাওকে বশ করতে পারবো কি ?
যদি মায়া নামের যাদুর ছোঁয়ায় তাকে ছুয়ে দেই ?
মায়াবতী, ও মায়াবতী !! শুনছো কি ?
আমার কত দুঃখ আছে, জানো কি ?
আমি যে বড্ড একা, বড্ড বেশি একাকী।
আমায় মায়ার যাদু শেখাবে কি ?
আমি মায়া করে রেখে দিবো কাওকে।
যে আমায় খুব বেশি ভালবাসবে।
যে আমায় অনেক অনেক আদর দিবে।
যে আমায় শক্ত করে ধরে রইবে।
এই মায়াবতী, শুনছো তো ?
আমায় যাদুটা শেখাবে তো ?
মায়ার যাদু, আমি শিখবো।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




