somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চেনা-অচেনা

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি বল এবারই শেষবার,
আর ভুল হবে না,
আর ছেঁড়ে যাবে না কখনও।
ফিরে আসবে ? কেন ?
আমি তো চাই না তোমাকে আর।
আমার যে স্বপ্নের ডানা ভেঙ্গে দিয়েছ,
সেই স্বপ্ন তো আর দেখি না।
আর ভাবি না সে ইচ্ছে গুলো নিয়ে,
যে ইচ্ছে গুলো ধীরে ধীরে-
খুব বেশি সতর্কতার সাথে,
একটার পর একটা ভুল দিয়ে-
নীরবতা দিয়ে ঢেকে দিয়েছ।

আমি তো ভুলেই গিয়েছি,
কখনও কি স্বপ্ন দেখছি ?
যে স্বপ্নে তুমি ছিলে,
দুজনে হাত ধরে,
কোন এক স্রোতস্বিনীর পাড় ধরে,
নিশ্চুপ হেঁটেছি।
কই না তো ! মনে পরছে না তো।

কখনও কি ভুল করেও,
তোমার কোলে মাথা রেখে,
কৃষ্ণচূড়ার ছায়ায় বসে,
একঝাক ইচ্ছে-পাখিদের কে
মৌন আকাশে উড়তে দেখেছি!
কই না তো, মনে পরছে না তো।

হয়তো কেও ছেঁড়ে গিয়েছে বলে,
তাকে নিয়ে দিন রাত ভেবেছি,
হয়তো রাত পেরিয়ে ভোর হয়েছে,
নির্ঘুম থেকেছি।
হয়তো একাকীত্ব কে খুব কাছ থেকে,
অনেক বেশি ভালবেসেছি।
কখনও দুঃখ-পাখি দের খাঁচায় বন্দি করে-
নিশ্চুপ কেঁদেছি।
তাই বলে কি স্মৃতি গুলো ভুলে গিয়েছি ?
কই না তো, কিছু তো ভুলি নি।

তুমি কে ? তুমি বলে তো কেও ছিল না আমার।
মনে পরছে না তো।
তুমি তো এক অচেনা পাখি।
যাকে আমি কখনও চিনতামই না।
কি বলছ আবোলতাবোল,
তুমিই কেন সে হতে যাবে!
যার জন্য এতটাই ভেবেছি, এতটাই কেঁদেছি।

দুঃখিত, চিনতে পারছি না।
ক্ষমা করে দিও,
আর কখনও ফিরে এসো না।

আমি চাই না অচিন পাখিকে-
মিছে মায়ায় বেঁধে রাখতে!
কি দরকার বল ?
পাখি উড়ে বেড়াক আকাশ থেকে আকাশে।
তাতেই তো পাখির আনন্দ।
যখন সময় হবে ক্লান্ত হয়ে নীড়ে ফিরবে,
আমি কেন বেঁধে রাখবো ?

কি ব্যাপার ? কাঁদছ কেন ?
কি মুশকিল, বিব্রত করে দিলে তো আমায়।
তোমার নীড়ে ফিরে যাও পাখি,
আমার কি আছে, বল ?
যে তোমার আগলে রাখবো ?
আমি তো এক নিঃসঙ্গ পথিক।
এবার তবে বিদায় পাখি,
কেঁদো না।
ফিরে যাও নীড়ে।
আমি ছন্নছাড়া হয়ে ঘুরে ফিরি,
আমার আপন পথে,
বিদায় পাখি, ভাল থেকো।
আপন নীড়ে অলংকার হয়ে।
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×