somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুটি মাঝ রাতের কৌতুক।

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুম আসতেছে না।মাঝরাতে দুইটা জানা কৌতুক বলি।

আফ্রিকার এক গহীন অরন্যে গত শতকের শুরুর দিকে দুই মিশনারী পাদ্রী যেয়ে হাজির।তারা যেখানে গেছে সেখানের উপজাতিরা আগে কখনো শ্বেতাঙ্গ লোক দেখে নাই।পাদ্রীরা দেখলো,সব কিছুর আগে প্রধান সমস্যা হলো এরা উলঙ্গ থাকে।তারা ঠিক করলো আগে এই ব্যাপারটা ঠিক করবে তারপর ধর্মপ্রচার।

পাদ্রীরা বললো,দেখো তোমরা যেভাবে উলঙ্গ থাকো,এটা উচিত না পাপ।ইশ্বরের পছন্দ নয় এভাবে থাকা।উপজাতি সর্দার বললো,পাপ কি?অতএব পাদ্রীদের পাপ সম্পর্কে একটা ধারনা দিতেই হলো।পাদ্রীরা বললো,তাহলে তোমরা তো বুঝেছোই যে,উলঙ্গ থাকা পাপ।

সর্দার বললো,তাহলে ফাদার এতোদিন কি আমরা পাপই করে এলাম?ফাদার বললো,সেটা তোমাদের দোষ নয়।তোমরা জানতে না ব্যাপারটা,তাই সেটা পাপ ছিলো না।

সর্দার বললো,তাহলে আমরা তো বেশ ভালোই ছিলাম,তোমরা বাল এসব আমাদের কেন জানাতে এলে?

এবার দ্বিতীয়টা-

সেবার উপজাতি সর্দারের ১১তম সন্তান হলো।কিন্তু সর্দার সহ গ্রামের অন্যরা অত্যান্ত অবাক।কারন বাচ্চা অন্যগুলোর মতো কালো হয় নি।একটু লালচে।সবার মাঝে একটা জানা জানা ভাব।একটু বেয়ারাটাইপ কিছু যুবক কয়েকবার সর্দারকে জিজ্ঞেসই করে ফেললো,পাদ্রী বাবারা আর কয়দিন গ্রামে থাকবে?

সর্দারের আর সহ্য হলো না।এসব টিপ্পনি মার্কা কথা কাঁহাতক সহ্য করা যায়।সেকি আর বুঝতেছে না এরা কি বলতে চায়।আশ্চর্য যে,এসব গাঁ জ্বলুনি খোচানে কথাও আগে গ্রামে প্রচলিত ছিলো না।এই পাদ্রীরা গায়ে জামা-কাপড় ধরানোর পর থেকে এগুলোর আবির্ভাব।সেকি আর বুঝে না যে,এই কালো মাগুর মাছের ঝাঁকে এই লালচে তেলাপিয়া কোনখান থেকে আসছে?

রেগেমেগে সর্দার পাদ্রীদের ধরে গ্রামে আনলো।জিজ্ঞেস করলো,ফাদার সোজাসুজি উত্তর দিন,আমার এই সন্তানের কালার এমন কেনো?

ফাদার বললো,দেখো এই মহাবিশ্বের রহস্যের আমরা কি জানি?এটা ইশ্বরের মাহাত্ব্য।
দেখো সর্দার তোমাকে একটা উদাহরন দিই।এই যে,তোমার সাদা ছাগল ও সাদা ছাগী ,এই দুইটার বাচ্চাগুলো তো সাদাই হওয়া উচিত ছিলো।কিন্তু দেখো সব কালো।

সাথে সাথে সর্দার ফাদারের মুখ চেপে ধরে একপাশে নিয়ে যেয়ে বললো,ফাদার থাক,যা হবার হয়েছে,মহাবিশ্বের রহস্য জাহান্নামে যাক।আমি আপনারটা কাউকে বলবো না,আপনিও আমারটা কাউকে বলবেন না।
৫টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×