somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্লিনিক গুলোর হালচাল।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রসিক মেয়র শরফুদ্দীন আহমদ ঝন্টু(রসিক মানে কিন্তু উনি রসিকতাপ্রিয় তা নয়,রংপুর সিটি কর্প) এপোলো হসপিটালের নামে ৫ কোটি টাকা ক্ষতিপূরন মামলা এনেছে,চিকিতসার নামে অবহেলা করায়।বুঝেন একজন মেয়র এর এ দশা হয়।তাহলে আমাদের কি হতে পারে।এসব ক্লিনিক এর নামে অপচিকিতসার এই রমরমা কারবার পুরো পৃথিবীর সবচেয়ে লাভজনক ব্যবসা।

এরা একদম কমনলি যে কাজটা বেশী করে তা হলো,ডেলিভারি কেসে সবসময় গার্ডিয়ানকে চরম চাপে ফেলে বলে,এখনই সিজার করতে হবে,না হলে আপনি যেহেতু এ কাজের জন্য দায়ী সেহেতু এখন রিডবল দায়ী হবেন।এদের আচরনটা হবে অনেকটা আপনার প্রতি আপনি একটা খুনী।নার্সগুলা পর্যন্ত আপনাকে চাপে ফেলার জন্য বলবে,এ আপনি কি করেছেন?

দেরী করলে বাচ্চার কি কি হতে পারে,বাচ্চার মার কি কি হতে পারে তার একটা নিঁখুত ছবি আপনার মাথায় খোদাই করে একে দিবে?ফলস্রুতি হবে এই,আপনি শুধু স্ত্রীর সিজারের জন্যই রাজি হবেন না,আপনাকেও যাতে ইচ্ছা করলেই সিজার করতে পারে তাতে রাজি হয়ে যাবেন।

একদম সত্য একটা ঘটনা বলি,আমার এক ছোট ভাইয়ের আত্নীয়ার জীবনে এটা ঘটেছে।চট্টগ্রামের এক ক্লিনিকের ঘটনা।সেই ভদ্রমহিলা ক্লিনিকে ভর্তি হতেই তারা যথারীতি রাস্ট্রীয় দায়িত্ব পালনে নিয়োজিত হয়ে আদালতের সুয়োমটো রুল অনুযায়ী স্বতঃ প্রনোদিত হয়ে(সিজারের জন্য প্রায়ই ডাক্তাররা সুয়োমটো রুল অনুযায়ী স্বতঃপ্রনোদিত হন) উনাকে সিজারের জন্য প্রস্তুত হতে বললেন।কিন্তু রোগী স্বয়ং বললেন যে,দেখেন আমার মনে হচ্ছে,আমার নরমালই হবে ।আমি তো কোন অসুবিধা ফিল করতেছি না,জাস্ট আজ দুইদিন বাচ্চার মুভমেন্ট টের পাচ্ছি না। এরপর যেকোন কারনেই হোক,ডাক্তারদের আসার দেরীতে বা বিদ্যুৎ এর গোলযোগে অপারেশন টাইম পিছিয়ে যায়।আর ডাক্তার ,নার্স ও ক্লিনিকের সবাইকে শোকের সাগরে ভাসিয়ে বাচ্চা নিজেই পৃথিবীতে পদার্পন করেন।

আল্লাহর অসীম মহিমায় সে মাতৃ-গর্ভেই টের পায় যে,তার বাবার টাকা শ্রাদ্ধ করার এক সুগভীর চক্রান্ত হচ্ছে।ফলে সে পুরো পরিকল্পনা ভেস্তে দেয়।ক্লিনিক সংশ্লিস্ট সবার চেহারায় বিরক্তির ছাপ একে দেয়।দোয়া করি এ ছেলে যেনো ভবিষ্যতে রাস্ট্রের মহাহিসাব-নিরীক্ষক হয়।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×