somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার অমুসলিম ভাই বোনদের প্রতি......

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খিলাফা তথা ইসলামি শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের দেশের সুশীল সমাজ অমুসলিমদের অধিকার ক্ষুণ্ণ হবার ও তাদের প্রতি মুসলিমদের কঠোর আচরণের দোহাই দেন। কিন্তু খিলাফা প্রকৃত অর্থে অমুসলিমদের কিরুপ অধিকার নিশ্চিত করেছে সেই বিষয়ে তারা আলোচনা করতে আগ্রহী নন। তাদের ও সকল অমুসলিম ভাই/বোনের উদ্দেশে এই স্ট্যাটাসঃ
আব্দুল মালেক ইবনে ওমর বলেন, বনু ছাকিফ গোত্রের এক ব্যাক্তি বলেছেন যে, সেই ব্যাক্তিকে কর্মচারী হিসেবে নিয়োগ দিয়ে একটি এলাকার যিযিয়া কর আদায়ের জন্য পাঠানো হয়। যাওয়ার সময় হযরত আলী (রাঃ) সেই কর্মচারীকে বলে দিলেন, কোন অমুসলিম জিম্মিকে এক দিরহাম আদায়ের জন্য চাবুক মারবে না। তাদের খাদ্যশস্য ও ফসল বিক্রি করবে না। তাদের শীত ও গ্রীষ্মের পোশাক নিলামে বিক্রি করবে না। তাদের কোন পশু হস্তগত করবে না। এমনকি যিযিয়া হিসেবে পাওনা দিরহাম আদায় করার জন্য শাস্তিস্বরূপ কাউকে খাড়া করিয়ে রাখবে না। তখন সেই কর্মচারী বলল, হে আমিরুল মু’মিনিন তাহলে তো আপনার কাছ থেকে যেভাবে খালি হাতে যাচ্ছি ঠিক সেই ভাবেই আমাকে মদিনায় ফিরে আসতে হবে। হযরত আলী (রাঃ) বললেন, আল্লাহ তা’আলা তোমার মঙ্গল করুন। সংখ্যালঘুদের উপর আমরা কোন অত্যাচার করতে পারি না, তাদের জীবনের মৌলিক চাহিদা পুরন না করে আমরা ওদের কাছে যিযিয়া চাইতে পারি না, প্রয়োজনের অতিরিক্ত অর্থসম্পদ যদি তাদের কাছে থাকে তবেই আমরা যিযিয়া আদায় করতে পারি। তুমি খালি হাতে ফিরে আসো অসুবিধা নেই, কিন্তু জুলুম অত্যাচার করে যিযিয়া আদায়ের অনুমতি তোমাকে কিছুতেই দেয়া যাবে না।
হযরত উমার ইবনুল খাত্তাব (রাঃ) এর সময় অমুসলিমরা যদি রাষ্ট্রের কোন কাজে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত হত তবে তাদের যিযিয়া মউকুফ করে দেয়া হতো। তাঁর সময়ে দুঃস্থ জিম্মি অমুসলিমদের যিযিয়া শুধু মউকুফ করা হতো না, বরং রাষ্ট্রীয় কোষাগার হতে তাদের ভাতা দেয়া হতো। যিযিয়া প্রদান স্বরূপ তাদের জীবন অর্থসম্পদ ধর্মীয় উপাসনালয় এসবের হেফাজতের দায়িত্ব নিতো ইসলামী রাষ্ট্র।
১৪শ বছর আগের মধ্যযুগীয়(!)মুসলিমরা খিলাফার মাধ্যমে এমনই কিছু দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যার ছোঁয়া হয়ত আমাদের দেশের অমুসলিমরা এই অত্যাধুনিক যুগে এসেও পাননি। দুঃখজনক বিষয় হল এই ব্যাপার গুলো বেশিরভাগ মিডিয়া কখনো প্রচার করে না, তারা প্রচার করে কিছু কুলাঙ্গারের অমুসলিমদের প্রতি ধ্বংসাত্মক আচরণ। আর কিছু সুযোগসন্ধানী ইসলামবিরোধী সুশীলরা সেই ঘটনাগুলোকে পুঁজি করে অমুসলিমদের মনে ইসলাম সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করে। । তাই আমার সকল অমুসলিম ভাই বোনের প্রতি অনুরোধ ইসলামকে সঠিকভাবে যাচাই করে তবেই সমালোচনা করুন, কিছু কুলাঙ্গারের কৃতকর্মের জন্য ইসলাম, খিলাফা ও মুসলিমদের ঢালাওভাবে সমালোচনা করবেন না।
সুত্রঃ উমার ইবনুল খাত্তাব (রাঃ) এর জীবনী
২রা জুন, ২০১৩
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×