somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ উল আযহা ও আমাদের স্যাক্রিফাইস.....

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুনাময় ও অসীম দয়ালু!
ছোটবেলায় আমি যখন নিজের নখ কাটতে পারতাম না তখন মা খুব যত্ন করে আমার নখ কেটে দিতেন। অনেক সময় আমি নিজেই নিজের নখ কাঁটার চেষ্টা করতাম আর সবসময়ই আঙ্গুলের কোন না কোন অংশ কেটে
যেতো। একটু কাঁটাছেঁড়া দেখলেই মা খুব অস্থির হয়ে যেতেন, যতক্ষণ ক্ষত না কমতো ততোক্ষণই কিছু না কিছু করে ব্যথা কমানোর চেষ্টা করতেন। সময় অনেক পেরিয়ে গেলেও মায়ের এই আচরণের তেমন কোন
পরিবর্তন আসেনি। এখনো মা তাঁর সন্তানের অসুস্থতায় বা অস্থিরতায় ঠিক আগের মতই পাশে এসে দাঁড়ান। এটা আসলে পৃথিবীর সব বাবা-মা ই করে
থাকেন। সন্তানের প্রতি তাদের অকৃত্তিম ভালোবাসার এটাই সর্বোত্তম বহিঃপ্রকাশ। সন্তান তার বাবা মায়ের প্রতিঅনুগত থেকে এই ভালোবাসার কিছুটা হলেও প্রতিদান দিতে পারে। এভাবেই সুদৃঢ় হয় পিতামাতা আর সন্তানের পারস্পরিক ভালোবাসা আর বিশ্বস্ততা। এই ক্ষেত্রে আমাদেরজন্য সর্বোত্তম উদাহরণ হলেন হযরত ইবরাহীম (আঃ) ও হযরত ইসমাঈল (আঃ) এর সম্পর্ক।

কত কঠিনই না ছিল ইবরাহীম (আঃ) এর জন্য নিজের পুত্রকে কুরবানি করা,কিন্তু আল্লাহর প্রতি তাঁর ভয় ও আনুগত্যই তাঁকে এ কাজের সক্ষমতা দিয়েছিল। তিনি জানতেন নিঃসন্দেহে আল্লাহপাকের নির্দেশপালনের মধ্যেই রয়েছে প্রকৃত কল্যাণ। যদিও আল্লাহপাক এর মাধ্যমে তাঁর ও তাঁর পুত্রের তাকওয়ার পরীক্ষাই নিয়েছিলেন। আর ইসমাঈল (আঃ) নিজের পিতার আদেশ ও আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্যের কারণে নিজেকে কুরবানি করতেও দ্বিধাবোধ করেননি। এমন অসাধারণ বিশ্বস্ততার নজির তাঁরা পিতা পুত্র বহুকাল আগেই আমাদের জন্য রেখে গিয়েছেন যা বর্ণিত হয়েছে পবিত্র কুর’আনে সূরা সাফফাতের ১০২ থেকে ১১০ নং আয়াতে।

আজ আমাদের এমন কোন কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে না, তবুও আমাদের চারপাশে আমরা দেখছি পিতামাতার সাথে সন্তানের সম্পর্কটা আজ অনেকটাই দুর্বল। আজ ইবরাহীম (আঃ) ও হযরতইসমাঈল (আঃ) এর মত পিতা বা পুত্রের সন্ধান পাওয়া খুব কঠিন। কারণ আমদের সমাজে তাকওয়া তথা আল্লাহভীতি ব্যাপারটা অনুপস্থিত, পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধাবোধ আর বিশ্বস্ততার জায়গাটা এখন খুব নাজুক পরিস্থিতির
সম্মুখীন। এর ফলশ্রুতিতে আমরা ঐশীর মত পিতামাতাকে হত্যাকারী সন্তানের উত্থান দেখছি।

প্রতিবছর ঈদ উল আযহা আমাদের হযরত ইবরাহীম (আঃ) ও হযরত ইসমাঈল (আঃ) এর পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধাবোধ আর বিশ্বস্ততার কথা, তাঁদের তাকওয়া তথা আল্লাহভীতির কথাই স্মরণ করিয়ে দেয়, আল্লাহর প্রতি তাঁদের আনুগত্য ও তাঁদের Sacrifice এর কথাই স্মরণ করিয়ে দেয়। কিন্তু আমরা কয়জনই বা তা মনে রেখেছি ?????

তাই আসুন, শুধু মাংস খাওয়া আর বন্ধু/বান্ধবীর সাথে Hangout এর মধ্যে ঈদ উল আযহাকে সীমাবদ্ধ না রেখে এর প্রকৃত গুরুত্ব অনুধাবনের চেষ্টা করি। বন্ধু বা বান্ধবীর জন্য নয়, নিজের বাবা মার জন্য আল্লাহকে ভয় করে কিছু Sacrifice করার চেষ্টা করি..................

সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×