somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গরীবের প্রকৃতিপ্রেম!

০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা” বা Millennium Development Goals (MDG) অর্জনের শেষে এখন বিশ্বের জন্য নতুন চ্যালেঞ্জ “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা” বা Sustainable Development Goals (SDG)। ২০১৫ সালে জাতিসংঘের সকল সদস্য রাস্ট্রের সম্মতিক্রমে SDG’র মোট ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ১৪তম লক্ষ্যটি হলঃ

"টেকসই উন্নয়নের জন্যে সাগর, মহাসাগর ও সামুদ্রিক সম্পদের সংরক্ষণ এবং টেকসই ব্যবহার"

এই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সাতটি ভিন্ন টার্গেট ২০২০ হতে ২০৩০ সাল নাগাদ অর্জনের সংকল্প করা হয়েছে। সাতটি ভিন্ন টার্গেটের প্রধান একটি টার্গেট হল ওশেন এসিডিফিকেশন বা সমুদ্রের অম্লতা কমানো এবং তার ক্ষতিকর প্রভাবগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করা। সমুদ্রের অম্লত্ব বেড়ে যাবার সবচেয়ে ক্ষতিকর প্রভাব পড়বে সামুদ্রিক কোরালের ওপর। আশংকার কথা হল শিল্প বিপ্লবের পর থেকে এখন পর্যন্ত সমুদ্রের অম্লত ২৬ ভাগ বৃদ্ধি পেয়েছে। আরো একটি গুরুত্বপূর্ণ টার্গেট হল ২০২০ সাল নাগাদ অন্তত ১০ ভাগ সামুদ্রিক এলাকাকে জাতীয় ও আন্তর্জাতিক আইনের মাধ্যমে সংরক্ষন করা। পাশাপাশি ছোট দ্বীপরাস্ট্র ও স্বল্পোন্নত দেশে টেকসই পর্যটনের মাধ্যমে ২০৩০ সাল নাগাদ ওইসব অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করা।

আমরা অনেকেই হয়ত জানি বাংলাদেশ MDG’র অনেকগুলো লক্ষ্যমাত্রাই নির্ধারিত সময়ের আগেই অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় SDG’র লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ একই ধারা বজায় রাখবে সেটা আশা করা যায়।

মাসদুয়েক আগে সেইন্ট মার্টিন্স দ্বীপে ভ্রমণের ওপর কিছু নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ দেখেছিলাম। আশাবাদী হয়েছিলাম এটা ভেবে যে, টেকসই পর্যটনের সুচনা করে এখানকার স্থানীয় বাসিন্দাদের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি সামুদ্রিক সম্পদ রক্ষা পাবে। ছেঁড়াদ্বীপ আর গলাচিপায় পর্যটক সীমিত করে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষিত হবে, সামুদ্রিক কচ্ছপের একটি সমৃদ্ধ প্রজননক্ষেত্র গড়ে উঠবে, দূষন আর পর্যটকের ভারে জর্জরিত ছেঁড়াদ্বীপের কোরালগুলো আবার প্রাণ ফিরে পাবে।

একটু ভাবলেই আপনি বুঝতে পারবেন যে, এই পদক্ষেপগুলো ধীরে ধীরে আমাদের SDG’র লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে অপরিসীম ভুমিকা রাখতে পারতো। কিন্তু, আমাদের নীতিনির্ধারকরা বরাবরের মতোই উল্টোপথে হাঁটতে চাচ্ছেন। শোনা যাচ্ছে, ব্যবসায়ীদের ক্ষতির কথা চিন্তা করে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। তাই প্রশ্ন এসেই যায়, নিষেধাজ্ঞার গুজব ছড়িয়ে হাজার হাজার পর্যটককে শেষবারের মত দ্বীপে রাত্রিযাপনে উদ্বুদ্ধ করে গুটিকয়েক ব্যবসায়ীর লাগামহীন মুনাফার সুযোগটা তাহলে কেন করে দেয়া হলো? কেন বাস্তুতান্ত্রিকভাবে সংকটাপন্ন একটি ভুখন্ডকে অজস্র মানুষের ভীড়ে পিস্ট হতে দেয়া হলো? প্রশ্নগুলোর উত্তর সচেতন সকলেরই কমবেশি জানা।

প্রকৃতিকে নিয়ে আমার এমন দুশ্চিন্তা দেখে কোন এক সজ্জন ব্যক্তি বলেছিলেন, যেদেশে মানুষের জীবনের কোন মুল্য নেই সেদেশে প্রকৃতি আর পরিবেশের সঠিক মুল্যায়ন প্রত্যাশা করা নিতান্ত বাড়াবাড়ি।

কথাটা সত্য হলেও মেনে নিতে পারিনি, তখনো, এখনো......


১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপরাধীর বিচার চাই.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ১:৫৪

অপরাধীর বিচার চাই.....

যাদের থাকার কথা জেলে তারাই যদি স্বাভাবিক মানুষের মতো সমান অধিকার নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আদালতে দোষী সাব্যস্ত অপরাধী যদি কাঠগড়ায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয়- সেটা কি... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

×