রাষ্ট্র কেন খুন করে? রাষ্ট্র কেন খুনি? রাষ্ট্রের কাজ যদি হয় ধরে ধরে শাস্তি দেওয়া। সে রাষ্ট্রটা আসলে রাষ্ট্র না সে রাষ্ট্রের থাকার কথা মাটির নিচে, জোয়ান লোকরা তাকে খুঁড়ে খুঁড়ে মাটি কেটে প্রত্নতত্ত্ব বোতল থেকে উদ্ধার করবে। বরফের কাছে শৃঙ্খলা খোঁজে- রাষ্ট্র ! রাষ্ট্র এই যে ধরে ধরে মৃত্যুদন্ড দিচ্ছে মুখস্থ করে!তাতে রাষ্ট্র দিনদিন সাধারণ জ্ঞানে অভ্যস্ত হয়ে নিজের ও চারপাশের বেলবাজানোর পরিবেশ তৈরি করে নিজের যেমন বারোটা বাজাচ্ছে তেমনি মানুষের ও বারোটা বাজাচ্ছে।বড় অর্থে -সামাজিক,আর্থিক নিরাপত্তাকে পরম গুরুত্ব যারা দেয় না তারাই দুবৃর্ত্ত, তারাই অপরাধী।সে তাড়নাই রাষ্ট্র অপরাধী। এক অপরাধী আরেক অপরাধীরে মৃত্যুদন্ড দেয় কেমনে?? যে অপরাধ রা্ষ্ট্র সমাজ মিলেমিশে বড় করে সেখানে অপরাধীদের দায় কতটুকু? অথচ অপরাধীরা শাস্তি পায় ।আর অপরাধের উৎসাহদাতাদের কোন শাস্তি নাই বরং তারা রাষ্ট্র থেকে সমাজের লেজ পর্যন্ত সব বড় বড় পদের পদলেহন করে নানা বিশেষণে বিশেষায়িত হয়ে পুরষ্কার নিচ্ছে ।একজন ব্যক্তি হিসেবে আপনিও যখন মৃত্যুদন্ডের বিরুদ্ধে দাঁড়াবেন না তাহলে ধরে নিলাম আপনারা সিস্টেমের নামে অপরাধের জয়গান করেন।আপনাদের মানবতাবাদী চিন্তা দু-দিক সামলানোর মত।শেষ পর্যন্ত আপনারাও অপরাধে জড়িত! সেক্ষেত্রে -দন্ডিতরাই প্রকৃত । সে দায় দিয়ে বুঝিয়ে দিয়েছে –আমাদের শেষ হয়ে যাওয়া মানে আপনাদের আরেকটা অপরাধে জড়িত হওয়া….।রাষ্ট্র মুখস্থ বিদ্যার স্কুল না।এটা রাষ্ট্রকে মানতেই হবে।রাষ্ট্র অপরাধের পরিবেশকেই প্রধান ধ্যান করবে।মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিক করবে।অপরাধের পরিবেশ পাল্টালে যে অপরাধ কমে – সেটা কিন্তু মুখস্থ কথা না। কাজের কথা,আপনাদের ধর্মশালারও কথা।।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



