ভাত ছড়ায় বলে কাকেরা আসে
জোড়া কবুতর;কাঁধ সোনালী নীলাভ
দুপুরটা বাঁকা পাইপের আগায় ফুটে আছে।
ভেতো ভেতো অলস ঘ্রাণে কোঁকড়ানো চুলের মেঘ
উইমেন্স হিল দিয়ে আসা যাওয়া করে।
ভাতের মত বৃষ্টি নামবে কি আজ পাতে
ভাতকাল খুব হিসেবী
কাউকে ছড়াতে দেয় না।
পিন্দনের কাপড় বিলাতে দেয় না।
এক দানা নষ্ট করার সময় নেই
এক কয়েন নষ্ট করার সময় নেই
এমনটা চলার পর কি করে চাও
এখন একটু বৃষ্টি নামুক
ঘাস গড়াগড়ি খাক হাওয়ার তালিমে
গলার নিচের দাগগুলো মুছে যাক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

