রাস্তা
আমি তোমার কাছে যায়।
তুমি আমার কাছে আস।
সময় আর অসময়ের যোগফল আমরা।
এই যে পরস্পরের ভেতর সমস্ত বিনিময় শেষ হলে
যোগফল আমরা।
আকাশ বাতাস নক্ষত্র বাগান পাখি না গুনার পরেও
সেই আমরা।
হৃদয় যা বুনে,দলমানুষের তা না
যা ভাবে,দল মানুষের তা না।
একটা পা যতদূর আরেকটা পা থেকে
ততদূর অব্দি কাছে,মনে হয় তাও না।
না চিৎকার;না চিৎকার
হ্যাঁ চিৎকার;হ্যাঁ চিৎকার।
এই যে রাস্তা,এই যে রাস্তা
আমি হাঁটি তুমি হাঁটো
হাঁটা রেখে যায়
হাঁটা দেখে যায়।
আমাদের আর আমাদের
আস্থা ফেরানোর দিন-রাত।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



