আদিবাসী
সংখ্যা গরুরা বেশ মজা করে এ গালি দেয়।
ভারত,আফ্রিকা,ব্রাজিল,অস্ট্রেলিয়া,বাংলাদেশ- হয়ত পৃথিবীর সবদেশ
শেয়ালের এক রা।
রাষ্ট্র,সংবিধান,মানচিত্র,জাতীয়তাবাদ:যখন মানুষের চেয়ে বড় হয়
হেলব্রমরা নিশ্চিত জেনে যায়
তাদের দিন ফুরিয়েছে বহু আদিতে।
আদিবাসী
তীর,তীরন্দাজ -- রোবট,ড্রোনের কালে বড্ড সেকেলে।
মহান কর্তব্য পোষা – খেলা।
কত হোলি খেলে গেছে – এমন খেলায়।
সত্যের নাশ এটাই,
ক্ষুদ্ররা কখনো পৌঁছাতে পারে না
পৃথিবী সংঘ বা সংঘমিত্র!
মিত্রতা -ফাঁদ।
গ্রহাণূর নাম তুলে যে বাজার ভরে যায় রকেটে
ভুলভাল উচ্চারণে—
নাকে মুখে করে তা খায় মানুষের আকারে।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



