একটা স্টীমার একটা ঘর হলে কি আপত্তি
উঁচু ছাদ ঝুলানো পায়ের নিচে গড়ায় যায়
সমস্ত দামি চিঠি।
লালনীল শাড়ির বধিরতা, প্রাকৃতিক গাড়িবহর
ফেলে যাওয়া বাদামের খোসা
অক্সিজেনের সিলিন্ডার অথবা সঞ্চয়ী ব্যাংক পাড়া।
শহরে জ্বালানি বাট্টাকাট্টা বেড়ে গেলে ভীড় বাড়ে পানিকাটা স্টীমারে
গুনে গুনে সিঁড়ির ধাপে গেলে
মহাদেশীয় জাহাজ, আয়বুড়ো জাহাজ
টেনে নিয়ে যায়
অনেকদিন আগে ফেলে দেয়া চিঠির কাছে
পুরনোরাও ঠিক এইভাবে ফেলে এসেছিল।
নজরুল ইসলাম সড়কের ডানে কলার দোকান
বের হয়ে অন্যগলির ভেতর উঁচু ম্যানসনে জমা হতে থাকা
সুদৃশ্য ফসিল
সময়সংক্রান্তির নবভাষ্কর্য।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



