আমি তুমি ম্যালা শত্তুর।
যা দিনে পুঁতেছি।
রাতরে সবাই অন্ধকার ভাবে
দ্যাখো ম্যালা দিন দেইখ্যা খুব ভয় হয়।ক্ষ্যাতে ভয় চাষ করো-তাই।
দিনের মতোন সুগভীর অন্ধকার বুঝি আর নাই।
জ্বলোচ্ছ্বাস,সাইক্লোন,ভূমিকম্প,ওই মারণাস্ত্র সব রাতের বেলায় উইড়া আসে
দিনের আলোর স্পষ্টতা কেউ আড়াল করতে পারে নাই—এসব মিথ্যে প্রাতিষ্ঠানিক উপহাস।
আলো গ্রাস করতে গভীর আলোয় চাঁদ ঘাপটি মাইরা থাকে
নখরে ছড়ায় রাতে বেসাতির আলো।
ধরত্রীর বুকে দিন দেখলে ক্যানযে ভয় জাগে আমার-আমি জানি।
আমি জানি তোমারা ক্ষ্যাতে সুনিপুণ হাতে যতোন করে ভয় চাষ করো।
ম্যালা দিন দেইখ্যা খুব ভয় হয়-আফসোস নাই।
দ্যাখো আমারে ছড়ায় রাতের মতোন
অন্ধকার আরেক অন্ধকারের লগে আড্ডা দিতেছি।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





