১।
তুমি জ্বলো রোদে>>>
ও পাড়ার সবকিছু খারাপ।
-কৃষ্ণচূড়া ছাড়া।
ও পাড়ার সব মানুষের মুখ কালো।
-কৃষ্ণচূড়া ছাড়া।
ও পাড়ার মানুষরা রোদে যেতে ভয় পায়।
২।
না-প্রেম >>>
শহুরে দেয়ালের পাশ দিয়ে-
সাবধানে যেয়ো্।
গ্রাফিতি!
তোমাকে গ্রাস করতে পারে।
প্রেমেও পড়ে যেতো পারো।
গোলাপী ফুলের ছাতা,বেলী রঙের এ্যাপ্রোন
ডাভ শ্যাম্পুর ঘ্রাণ
ঠিক বুঝতে পারি।
শাহ্’র ছিরি মাজারের নিচের চত্বরে কাঁচের বাক্সে সুন্দর সুন্দর নকশা করা আংটি কিনছো?
-বাছাই করতে পারছো না!
পুরুষরা পর পুরুষের মতোন পাশ কেটে যায়
বেণীর ওপর দিয়ে লাফ মেরে পার পেয়ে যাচ্ছে বাতাস
পরপুরুষ ছাড়া।
তোমার ভ্রুক্ষেপ নাই।
এই বেঞ্চি-সাবধানে বসো।
প্যাকেটে প্যাকেটে ঝুলে আছে পেটমারাদের দিন
যাবতীয় পুষ্টিবিচার-
না মেরে উপায় কি?
কলা রাজনীতির ফল না।
দুধ চা খাওয়ার পর গুলি করব।
জিহ্বা এক শক্ত পাথর—
-
যা হোক বা না হোক
তুমি এসবে যেও না।
বাসায় ফিরে যাও।
-সাবধানে যেয়ো।
ব্রাশ তোমারে আক্রান্ত করতে পারে।
-
দেয়ালের ও ছায়া আছে।
৩।
ক আকার কা ক>>>
নাট্যকাররা কোনদিন ভাল নাটক লিখতে পারেনি।
এখানে রাতদিন নাটক মঞ্চস্থ হয়।
তারা অভিভূতের ভূত হয়ে পড়ে।
চিন্তা থেমে যায়।
দৃশ্যচিন্তা বাড়ে।
সহজ হওয়া আর হয় না।
বউছেলে নিয়ে বাকিটুকু দিন নাটক করে পার করে যায়।
৪।
বাঁ-দিক>>>
বাঁয়ে প্লাস্টিক
তার বাঁয়ে আমি
আমার বাঁয়ে রাষ্ট্র
তার বাঁয়ে যাঁতি
তার বাঁয়ে কষ্ট
তারো বাঁয়ে যন্ত্রণা
দূরের বাঁয়ে কেউ নাই
নাই প্রেরণা।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





