somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রার্থনা করিনি

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উড়ন্ত মেঘের দিকে চেয়ে থাকি
উড়ন্ত পাখিটার দিকে
একটা ঘাসপাতা
একটা বৃক্ষপাতার দিকে
নদীর পানি
সাগর পানি
একফোঁটা বৃষ্টি
একফোঁটা শিশির
বকের পা,ডাহুক
হাঁসের ছড়ানো হাসি
দীঘির পদ্ম
পাশের বাড়ির খাল
স্বরপুঁটি
জাল
জেলে
দূরগ্রাম
ছায়া
ধানক্ষেত
ধাবমান সড়কের গাড়ি
বিজলিবাতি
জোছনার আলোকাটা রকেটের গ্যাসপথ
জোনাকি
বাঁশঝাড় চেয়ে থাকি
চেয়ে থাকি
খুব করে
খুব করে
ধ্যান করে
নাই মসজিদ
নাই মন্দির
নাই মন্দির লাগোয়া ভাঙা দেয়াল
ছোটবেলার সির্দ্ধাথ
ঘুমন্ত যীশু
একদিনের দিকে চেয়ে থাকি
দুইদিনের দিকে চেয়ে থাকি
তিনদিনের দিকে চেয়ে থাকি
সবকিছু
যা দেখতে মন চায়
আমার
তোমারো
তাদেরো
মা-
মন
মায়ের স্বামী
হলুদ পাতা
বড়খালা
জলপাই
বাতাসা মরিচ
প্রিয় পুঁইপাতা
শাক
কচুরফুল
ধ্যান করে দেখে থাকি
চুলার ধুঁয়া
হাতধরে মা নিয়ে যাচ্ছে মামণিকে
দেখছি গোয়ালে ঢুস মেরে মেরে দুধ খাচ্ছে গরুরবাচা
প্রার্থনা করিনি
প্রার্থনা করিনি
জীবনে
একটামাত্রই জীবন
সরল
নামতাভরা ফাঁদ!
ফাঁকা একখানা
মহাশূণ্য
ওযু করে মসজিদে যায়
চেয়ে থাকি
মিনারের ওপরে মেঘের পাখি
প্যাগোডার জানালা
ঘন্টা!
নেত্রকোন
ঈশান নৈঋত
সকলকোণ
কোল
দোলনায়
কিসে করি প্রার্থনা নিজেরে
কি করি ধ্যান নিজেরে
কিসে করি চেয়ে থাকি
আত্মার অনিমেষ
মুখ
পিতা
বোন
মা
এমন কেন হয়
এইভাবে কেন দেখতে হয়
কেন এইভাবে চেয়ে থাকা
নৃ সকল কোষ!
আর্বিভাব
দূর পাহাড় গল্প
আরণ্যক
মাঝি
চুল নাড়তেছে নারী
টুপকরে খুলেছে চোখ!
রোদ
নিঝুম চেয়ে থাকি
সব কপাট!
সব কপট!
ঘুম
শ্রান্ত শান্ত
মায়াবী
রির্হাসালরত পুরনো মুখ
পুরনো ঘুম
চেয়ে থাকা
প্রার্থনা করিনি
আরশি
দেখতে পাওয়া এসকল ধ্যান
অনবরত
সাঁতার
কাটছি
কাটছি
এক গভীরতমো মাছের দেশ
নরম
কোমলদেশ
এক লাল বিকাল
এক লাল গভীর সকাল
এক লাল গভীর রাত
হাওয়া
অযত্ন চোখ
দীর্ঘদিন হাত না লাগা গ্যালারি
পুরনো ছাদ
লালিত বোধ
দেখি
মৃত্তিকাময়।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

×