বলিউডের চিত্র-পরিচালকরা সাম্প্রতিক সময়ে সম্ভবত নতুন গল্পের প্লট খুজে পাচ্ছেন না। হিন্দি ছবিগুলোতে কপি-পেস্টের ছড়াছড়ি দেখে তা'ই মনে হচ্ছে ! আমার খুব প্রিয় একজন পরিচালক সঞ্জয় লীলা বানসালির সর্বশেষ নির্মাণ গুজারিশ মুভি দেখতে বসে হতাশ হতে হলো। মুভির এক চতুর্থাংশ সময়েই মনে হলো "হুম, এ গল্পটা কেন যেন চেনা চেনা লাগছে !! '' । দু'টি ছবি থেকে গল্প হুবুহু কপি কিংবা আংশিক পরিবর্তন করে ছবি নির্মাণে কোন কৃতিত্ব আছে কি-না আমার জানা নেই। অপরদিকে ছবির অধিকাংশ উল্লেখযোগ্য ডায়ালগ কপি করা হয়েছে ১৯৬৮ সালে নির্মিত Romeo and Juliet ছবি থেকে ! বানসালিকে সাধুবাদ দিতে না পারলেও হৃত্তিক তার অসাধারণ অভিনয়ের জন্য প্রশংসা পেতেই পারেন। এ মুভিতে হৃত্তিক তার সবটা দিতে পেরেছেন বলে মনে হচ্ছে।
যে দু'টি গল্প থেকে গুজারিশের জন্ম:
১। Whose Life Is It Anyway? ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত অস্ট্রেলিয়ান মুভি।
২। The Sea Inside ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত স্প্যানিশ মুভি ( স্প্যানিশ নেম Mar adentro)।
যারা গুজারিশ দেখেছেন, তারা নতুন করে উপরোল্লিখিত মুভি দু'টো দেখতে পারেন। দৃষ্টিনন্দন চাকচিক্য, ভিজুয়াল কারিগরি প্রযুক্তি আর চুরি করা সফল গল্প একটি মুভির ভিত হতে পারে না। পরিচালকের ইউনিক ভাবনা একটা মুভির পুরো নির্মাণশৈলীতে পরিবর্তন আনতে পারে।
যে বিষয়টি বানসালির কাছ থেকে আশা করা যায়নি ...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১২টি মন্তব্য ৮টি উত্তর
আলোচিত ব্লগ
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন
বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে
রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন
নির্বাক স্পর্শ (এটাকে সুর করে গান করার ইচ্ছে আছে)
কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন
ঘোড়ামাছি মৃত্যুঞ্জয়ী সক্রেটিস - যার জন্ম হয়েছিলো সত্যকে পুনর্জীবিত করার জন্যে

প্লেটোর 'অ্যাপোলজি' কোনো সাধারণ ক্ষমা প্রার্থনার দলিল নয় (গ্রিক শব্দ Apologia মানে আত্মপক্ষ সমর্থন বা যুক্তির ব্যাখ্যা)। ৫০০ জন জুরির সামনে দাঁড়িয়ে ৭০ বছর বয়সী সক্রেটিস যে নির্ভীক... ...বাকিটুকু পড়ুন
আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?
ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।