চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন আমিরবাগ এলাকায় গতকাল সন্ধ্যায় কথিত প্রেমিকের ছুরিকাঘাতে মারা গেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। পুলিশ জানিয়েছে, প্রেমে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রেমিক তার বন্ধুর বাসার ছাদে ডেকে নিয়ে তাকে হত্যা করে। ঘটনার পর প্রেমিক সৌরভ তোহা পালিয়ে গেলেও পুলিশ তার বন্ধু ইশতিয়াক সাবাহকে গ্রেফতার করেছে।
নিহতের নাম সারিমা রহমান মেধা (১৯)। তিনি নগরীর ওআর নিজাম রোড এলাকার ৭১৫/৭৭৬ বাসার ব্যবসায়ী মিজানুর রহমান ও গাইনি ডাক্তার শাহনাজ আহমেদের মেয়ে। আগ্রাবাদ এলাকার ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন সারিমা।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বিকাল সাড়ে ৫টার দিকে মেহেদীবাগের আমিরবাগের ৬৬/ডি নম্বর পাঁচতলা ভবনের ছাদে বসে আলাপ করছিলেন সারিমা ও তার সহপাঠী প্রেমিক সৌরভ তোহা এবং তাদের আরও দুই সহপাঠী ইশতিয়াক সাবাহ ও তার প্রেমিকা। ইশতিয়াকের পরিবার এ ভবনের একটি ফ্ল্যাটে থাকে। সৌরভ ও ইশতিয়াক তাদের প্রেমিকাদের নিয়ে ছাদে আড্ডা দেয়ার একপর্যায়ে সৌরভ তার প্রেমিকা সারিমাকে নিয়ে ছাদের একপাশে চলে যায়। কথা কাটাকাটির একপর্যায়ে সৌরভ বড় সাইজের একটি ছুরি দিয়ে সারিমাকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
সন্ধ্যা ৬টার দিকে দুই বন্ধু মিলে সারিমাকে গুরুতর আহত অবস্থায় অদূরে অবস্থিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত পুলিশ সন্দেহজনক আচরণের জন্য ইশতিয়াককে আটক করলেও সৌরভ পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিত্সকরা সারিমাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, প্রেমঘটিত হলেও সারিমাকে পূর্বপরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। কেননা সেখানে আগে থেকেই বড় সাইজের ছুরি জোগাড় করে রাখা হয়েছিল। সেই ছুরি দিয়েই তাকে হত্যা করা হয়। পুলিশ আরও জানায়, নিহত সারিমার সঙ্গে সহপাঠী সৌরভের বেশ কিছুদিন ধরে প্রেম চললেও মাঝখানে সম্পর্কের অবনতি ঘটে। সেই সম্পর্ক পুনঃস্থাপনের জন্য সারিমাকে কৌশলে আমীরবাগের বাসার ছাদে ডেকে নেয়া হয়েছিল। কিন্তু সারিমা সৌরভকে প্রত্যাখ্যান করায় দুজনের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। পরিণতিতে প্রেমিক সৌরভ প্রেমিকা সারিমাকে হত্যা করে।
কোতোয়ালি থানার ওসি সাখাওয়াত হোসেন আমার দেশকে জানান, প্রেমঘটিত ব্যাপার নিয়ে সারিমাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর সৌরভ ও তার বন্ধু ইশতিয়াক গুরুতর আহত সারিমাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে ইশতিয়াককে গ্রেফতার করা হয়। সৌরভ এখনও পলাতক। তাকে এবং ইশতিয়াকের প্রেমিকাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, বড় সাইজের একটি ছুরি পেটে ঢুকিয়ে সারিমাকে হত্যা করা হয়। ছুরিটি সম্ভবত আগেই জোগাড় করে রাখা হয়েছিল।
নিহত সারিমার বাসা ওআর নিজাম রোড এলাকায়। এদিকে খুনের খবর ছড়িয়ে পড়লে গতকাল সন্ধ্যায় নিহত সারিমার পরিবারের সদস্য ও সহপাঠীরা চমেক হাসপাতাল মর্গে ভিড় জমান। তাদের কান্না আর আহাজারিতে ওই এলাকায় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
চট্টগ্রামে প্রেমিকের ছুরিকাঘাতে ভার্সিটি ছাত্রী খুন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই
ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।