রাজধানীর বনানীতে একটি আবাসিক হোটেল কক্ষে স্ত্রীকে হত্যা করে স্বামী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। গতকাল সকালে হাসান আলী শাহবাগ থানায় গিয়ে স্ত্রী নীলা মেহরুনকে শ্বাসরোধ করে হত্যা করার কথা জানায়। পুলিশ তাকে গ্রেফতার করেছে। হাসান আলী গাজীপুরের একটি টেক্সটাইল মিলের কোয়ালিটি কন্ট্রোলার।
জানা যায়, টাঙ্গাইলের গোপালপুর লাহিড়ীবাড়ির বাসিন্দা হাসান আলী। সে ৮ মাস আগে বাড্ডার মোল্লারটেকের বাসিন্দা নীলাকে বিয়ে করে। বিয়ের পর তারা গাজীপুরে বসবাস শুরু করে। প্রায় দু’মাস আগে হাসান জানতে পারে নীলা বাড্ডার জনৈক রাজুর সঙ্গে পরকীয়ায় লিপ্ত। এ ঘটনা নিয়ে দু’জনের ঝগড়ার পর নীলা বাড্ডায় মায়ের বাসায় চলে যায়।
গত মঙ্গলবার হাসান নীলাকে মোবাইল ফোনে দেখা করতে বলে। নীলাকে নিয়ে হাসান সারাদিন পার্কে ঘুরে বেড়ায়। বিকালে তারা বনানীর আবাসিক
হোটেল পূর্ণিমায় ১০১ নম্বর কক্ষ ভাড়া নেয়। রাতে পরকীয়ার ব্যাপারে তাদের মধ্যে কয়েক দফা ঝগড়া হয়। গতকাল ভোরে একই কারণে ঝগড়ার পর হাসান হোটেল কক্ষের জানালার পর্দার পাইপ দিয়ে নীলার মাথায় আঘাত করে। এতে নীলার মাথা ফেটে রক্ত বেরুতে থাকে। একপর্যায়ে হাসান নীলাকে শ্বাসরোধে হত্যা করে বলে পুলিশকে জানায়।
হাসান আরও জানায়, ভোর সাড়ে ৫টার দিকে নীলার লাশ হোটেল কক্ষে রেখে সে নাস্তা আনার কথা বলে হোটেল থেকে বেরিয়ে যায়। সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে হাসান আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে শাহবাগ থানায় গিয়ে ডিউটি অফিসারের কাছে আত্মসমর্পণ করে। নীলার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শাহবাগ থানায় মামলা হয়েছে।
বনানীর হোটেল কক্ষে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।