
উপমা
------ জোবায়ের রহমান
তুমি রাতের আকাশে জমে থাকা মৃদু কুয়াশার ছোঁয়া,
তুমি মেঘলা দুপুরে ছুঁয়ে যাওয়া মিষ্টি বৃষ্টি কনা।
তুমি আকাশ ভরা তারার মাঝে আলোর মায়া জাল,
তুমি নদীর বুকে ভেসে যাওয়া সাধিন নায়ের পাল।
তুমি মনের মাঝে ঘুমিয়ে থাকা আমার স্বপ্নের রানী,
তুমি আমার কাছে মানিক রতন জানে অন্তরযামি।
তুমি রোদলা দিনে তৃপ্তি নেয়া বটবৃক্ষের ছায়া,
তুমি হাসলেপরে খলখলানী ছড়িয়ে দেয় মায়া।
তুমি অন্ধকারে আলো করা তারার ন্যায় বাতি
তুমি থাকলে পাশে পলক মাঝে কাটে নিশি রাতি।
তুমি মরুর বুকে তরুন রূপে তৃষ্ণা মেটানো ধারা,
তুমি প্রাণ পাখি মোর তোমায় ছাড়া সবই ছন্নছাড়া।
20th Sep 14
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




