ভাইরাস লাইফ
০৩ রা জুন, ২০০৬ ভোর ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যা ব্যাটা তোকে ছুঁয়ে দিলাম। আজ থেকে তুই দীনহীনদের। সেই থেকে আমি দীনহীনদের জন্য উৎসর্গকৃত। অথচ এ প্রান্তে এসে নিজেই এখন দীনহীন! ঘুমের ঘোরে ঝাপটে ধরি অসহায় দৈনতাকে। সে কুকড়ে যায়। সন্দেহ করে। কার আমি? কার? স্বপ্নভঙ্গেই নিজেকে চিনি আমি। এর আগেও নয়, এর পরেও নয়।
হাডুডু? ভালো পারো তুমি? উহু তুলির শেষ আচঁড়ে তুমি মোটেও দ নও; তুমি মর নে নে; অকালে বৃষ্টি ঝরাও...। ভুলো না; তুমি তোমার নও...! সব প্রাপ্তির সীমারেখা আছে; আছে ভাঙ্গন সব স্বপ্নের।
সব নিয়তি কথা বলতে পারেনা। সব নদী পারেনা দুঃখ ধারন করতে। নিয়তির দোষ নেই; নেই দোষ নদীর... বহমান জীবনে কোথাও কোথাও আশ্রয় থাকে, কোথাও কোথাও থাকেনা। তাই... চেনা পথের ধুলো ঝেড়ে অচেনায় হাঁটো; তাকে ডাকো। বাতাসের কোলাহল শুনো; কানপেতে। ওদেরও উল্লাস আছে; আছে উল্লাস বর্ষনে। ভেসে ভেসে ছুটে বেড়ানো মেঘেরও আছে কিছু সুখ; কিছু দুখ...।
হুম... তুমি তোমার নও; পৃথিবীরও নও... তুমি ভাঙ্গা স্বপ্নের এক আঁধার। স্বপ্নেরা এখানে এসে জাহাজ ডুবি ঘটায়; আশারা দিশা হারিয়ে ঘুরে ঘুরে কান্ত হয়। ওসব ভেবে কাজ নেই। একলা পথিক তুমি। তুমি ততটাই স্যাঁতস্যঁতে যতটা বৃষ্টি তোমাকে দিয়েছে। এর বেশি প্রত্যাশা তোমার জন্য নয়। পাওয়ার আশায় ত্যাগ... সূত্রটায় অনেক পুরনো। অনেক জং ধরা।
---[ শেষ নেই ]---
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮

বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।
চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,...
...বাকিটুকু পড়ুন
বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক...
...বাকিটুকু পড়ুন
দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্যযতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে...
...বাকিটুকু পড়ুন
যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন