somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাইকেল নিয়ে লং রাইডে যাবার আগে...

০৭ ই মে, ২০১৩ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি অফিস থেকে ফিরে প্রতিদিন কিছু সময়ের জন্য হলেও সাইকেল রাইড করি। BDC এর ট্রায়ালে যাবার খুব ইচ্ছা। সময় সুযোগ হয়ে উঠে নাই এখন পর্যন্ত। তবে, একদিন হয়তো যাব তাই সপ্তায় ৩/৪ দিন লং রাইড এ যাবার চেষ্টা করি। লং রাইডে যেতে যেতে নিজে থেকে কিছু নিয়ম কানুন আয়ত্ব করেছি।

১। লং রাইডে যাবার আগে অবশ্যই সাইকেল ঠিক মতো পরীক্ষা করে নিতে হবে। মাঝ রাস্তায় সাইকেল বিকল হয়ে গেলে সেটা আপনাকে যথেষ্ঠ পরিমান ভোগান্তি উপহার দিবে।

২। অবশ্যই হেলমেট পড়তে হবে

৩। দীর্ঘ রাইডে ক্লান্তি এসে ভর করবেই হঠাৎ হঠাৎ। আমি করি কি, রাইডের সময় আশে পাশের দৃশ্য দেখা বাদ দিয়ে ধ্যনমগ্ন হয়ে প্যাডেল মারি। একটি নির্দিষ্ট গতি আর একটি নির্দিষ্ট ছন্দে প্যাডেল মারলে ক্লান্তি এসে ভর করে না। আশে পাশের দৃশ্যে মনোযোগ দিলে আপনি নির্দিষ্ট গতি আর ছন্দ ধরে রাখতে পারবেন না। অল্পতে হাফিয়ে উঠবেন।

৪। প্রথম প্রথম বেশি দূর যাবেন না। গেলেও দূরত্বটাকে ভাগ করে নিবেন। একটি নির্দিষ্ট পরিমান পথ অতিক্রম করার পর ব্রেক নিবেন। সে সময় আশে পাশের দৃশ্য মনোযোগ দিয়ে দেখবেন। সুন্দর পরিবেশের লোভে পড়ে ভুলেও কোথাও শুয়ে পড়বেন না। এতে আপনার লং রাইডে যাওয়ার সাধ মিটে যাবে।

৫। কখনো কারো সাথে পাল্লা দিয়ে প্যাডেল ঘুরাবেন না। আপনার নির্দিষ্ট গতি আর ছন্দে ছেদ পড়লে ক্লান্ত হয়ে পড়বেন। যার সাথে রেস দিচ্ছেন সে হয়তো আশে পাশেই কোথাও যাবে। তার সাথে পাল্লা দিয়ে নিজের এনার্জি নষ্ট করার মানে নেই। আজকে আমার অভিজ্ঞতার কথা বলি, আমাকে জনা দশেক ব্যাক্তি ওভারটেক করে চলে গেছে; তার মধ্যে ৪/৫ জন রাইডার গ্রাম বাংলার ফনিক্স সাইকেলের রাইডার ছিলো, ১ জন নারী রাইডারও ছিলেন। আমি যেহেতু অনেক দূর যাব তাই তাদের সাথে রেস করার কথা চিন্তায় আনিনি। সাইকেল এমন এক জিনিস আশে পাশে অন্য রাইডার চোখে পড়লেই প্রথম হবার জন্য প্যাডেল ঘুরতে শুরু করে মনের অজান্তেই। মনের এই সুপ্ত ইচ্ছাটা লং রাইডে দমন করতে হবে।

৬। সাথে অবশ্যই পানি/ সেলাইন নিয়ে যাবেন।

৭। ব্যস্ত রাস্তা এড়িয়ে নিরিবিলি রাস্তা ধরে ড্রাইভ করবেন।

সাইকেল এর দুনিয়ায় সবাইকে আমন্ত্রন জানাই। সাইকেল চালান, সুস্থ্য থাকুন, পরিবেশ দূষণ রোধ করুন এবং অবশ্যই ঢাকার যানজট কমাতে সাহায্য করুন!
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৩ রাত ১:৩৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×