হরতালে দেশের ক্ষতি, জ্যামে কোন ক্ষতি হয় না!
২৭ শে মে, ২০১৩ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাসা থেকে অফিস আসতে সময় লাগলো প্রায় ৫ ঘন্টা। এই ৫ ঘন্টা সময়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যায়। কুমিল্লা আসা যাওয়া করা যায়। একজন মানুষ এই ৫ ঘন্টায় তার জীবনে বহু ঘটনার জন্ম দিতে পারে। অথচ, আজকের ৫ ঘন্টার মধ্যে সাড়ে ৩ ঘন্টা বাসে বসে থাকা, ১ ঘন্টা পায়ে হাঁটা আর বাকি সময় রিক্সা নিয়ে অফিস আসা ছাড়া কিইবা করতে পেরেছি? হরতালে দেশের ১ দিনের বিশাল লোকসান, অথচ জ্যামের কারনে প্রতিদিন দেশের যে কোটি কোটি টাকা লোকসান হয় সেটার খবর/পরিসংখ্যান কোথাও ছাপেনা কেউ। মাঝে মাঝে মন চায় এই সোনার দেশ ছেড়েছুড়ে নির্বাসনে চলে যাই... দুই দিন পর পর এইসব নাটকফাটক আর ভাল্লাগে না...
ঢাকার জ্যাম নিয়ে নতুন করে কিছু বলার নাই। তবে খুব আশা করি প্রায়শই। একজন পাগল একটা হাতুড়ি দিয়ে ঢাকার সব প্রাইভেট কার ভেঙ্গে দিচ্ছে...! তার ভয়ে দিক দিশাহীন দোঁড়ে পালাচ্ছে প্রাইভেট কারের অসাধু আর কান্ডজ্ঞানহীন সব মালিক!
হরতালে সবই চলে প্রাইভেট চলে না। আর এজন্যই হরতালে কোন জ্যামের সম্মুখিনও হতে হয় না। কবে আমাদের এমন একজন মেয়র আসবে যে ঢাকার থেকে সব প্রাইভেট উঠিয়ে সবাইকে বাই-সাইকেল চালাতে বলবে!
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৩ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন