আমার আগে অনেকের সেরা হবার সম্ভাব্যতা এবং অগ্রিম যোগ্যতা ছিল। তাদের কারো কারো লেখা আমার খুব পছন্দ, শুধু আমার নয় বাকী ব্লগারদেরও। তারা পোষ্টিং এর দিক থেকেও আমাদের দুজনের চেয়ে এগিয়ে।
আমার অনেক পোষ্টই আবোল তাবোল কথা-বার্তায় ভর্তি। আমি যা ভাবি, তা-ই শব্দ বানিয়ে খেলা করে গেছি কেবল। আমার পোষ্টিংগুলোকে এক একটা ডাইরীর পাতা হিসাবে আখ্যা দেয়া যায়। আমি হাতে লিখতে খুব অপছন্দ করি। যদিও আমার হাতের লেখা দারুন (সত্যি!!!) কিন্তু আমার হাতে লিখতে কষ্ট হয়। তাই অনলাইনে বাংলা লেখার স্বাধীনতা পেয়ে মনে হলো আমি নেপচুন আবিস্কার করে ফেলেছি!
পরিশেষে কতর্ৃপক্ষকে ধন্যবাদ না দিয়ে পারছি না। মনের ভাবটা কোন একদিন এভাবে প্রকাশ করতে পারবো এবং যে আমি কিছুটা মুখচোরা, সেই আমি এখানে তেলাপোকা নাম নিয়ে বেশ জাঁকিয়ে বসে থাকবো তা কোনদিনই ভাবতে পারিনি। আবোল তাবোল লিখছি ঠিক, কিন্তু ভবিষ্যতের কোন কানাগলিতে বসে- কাউকে নিয়ে কবিতা লেখার সাহসতোটুকু এখান থেকে সঞ্চয় করে রাখতে পারলাম।
ধন্যবাদ হাসিন ভাইসহ অন্যান্য ডেভেলপরদের।
ধন্যবাদ এ সাইটের নতুন এবং পুরাতন ব্লগারদের।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



