শিউলি ফুল, পাথর ভাঁজে। সুভাসে মুগ্ধ কিছু কাব্যিক কথা, কিছু কল্পনা...। বহুরুপী কিছু আবেগী অবহেলা...। সময়ের খেয়া ঘাট...। একলা, সঙ্গীহীন, বিষন্ন। পুর্নিমার বসতি অন্য পাড়ে! আলেয়ারা সুভাসিত মনে দাগ কেটে কেটে ভেসে যায়। কাকর হতে নিঃসৃত কিছু জল। গড়িয়ে মিশে যায় গঙ্গা'য়। উদাসী বাউল... হতাশা ফলায়, ক্ষনে ক্ষনে।
শিশির তবু বাঁচে কিছুক্ষন... কল্পনারা বাঁচে না। সবুজ লুকোচুরি... উষ্ণ কিছু স্পর্শ... শিহরিত মনে কল্পনার জন্ম দেয়...অনুক্ষন। দ্বীপ নেভা নিশুতি রাত্রি... বাঁধন হারা কিছু মেঘ আর কিছু তারা...। পূর্নিমা'রা অপেক্ষায় নেই। থমথমে লোকালয়। কিছু দূরতম সূর... ভেসে ভেসে ঘুমিয়ে যায়...।
জেগে থাকে
অপেক্ষমান কিছু জল... কিছু কল্পনা।
---[ প্রেম/ 13-05-06ইং ]---
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



