ছেলেদের নিয়ে শুরু করা যাক। ছেলেরা কতটা নষ্টামি করলে তাদের 'নষ্টায়' আখ্যা দেয়া যায়! একটা পুরুষ যখন প্রতিনিয়ত নিষিদ্ধ এলাকায় শরীর গবেষণা করে বাড়ি ফিরে, মধ্যরাত্রে গরম পানি গিলে মাতলামি করে তখন এলাকার মানুষজন কি উক্ত মহাপুরুষটিকে এলাকা থেকে বিতাড়িত করেন? তাকে দেখলে নষ্টা, নষ্টা রব তুলেন? উহু, কখনোই না। তারা তখন তাকে ভয় পায়। সামনে জি্ব হুজুর টাইপ চেহারা নিয়ে অতি তৈলাক্ত মুখে কথা বলেন।
একটা মেয়ে যখন পরিবারকে অর্থনৈতিক সার্পোট দেয়ার জন্য কর্মজীবি হয়, একটু রাত করে বাড়ি ফিরে কিংবা কোন মেয়ে যখন ছেলে বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠে... উল্লাসে ভেঙ্গে পড়ে; যখন ইচ্ছে তখন ঘর থেকে বের হয়ে যায় তখন এলাকার লোকজন তার কাজ কর্মকে কোন চোখে দেখেন? লাইনের মাথায় আড্ডামুখর বখাটেরা তাকে কি নামে সম্বোধন করে? মেয়েদের তখন মরে যেতে ইচ্ছে করে কেন?
একটা ইনফরমেশন পাওয়া গেছে। একজনকে জিজ্ঞেস করা হলো এ সম্বন্ধে। একজনকে জিজ্ঞেস করেছি বললে ভুল হবে। কয়েকজন করেছি। তাদের একটা ছোট্ট থিসিস আছে। তাদের মতে ছেলেরা নষ্টামি করলে নাকি তারা ঠকেনা। মেয়েরা নষ্টামি করলে মেয়েদের নাকি প্রচুর লস? বুঝতে পারিনি... কেউ বুঝিয়ে বলবেন কি?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



