ট্রাবিড়ের একবার চাকরী হইয়াছিল। ছাগলা মানুষ এবং উহার মুখে ইংরেজী কথা শুনিয়া একজন সাহেব ডাকিয়া লইয়া গিয় একটি কেরানীগিরি দিয়াছিলেন। কিন্তু ট্রাবিড় চাকরি রাখিতে পারিল না। আপিসে গিয়া, আপিসের কাজ করিতনা। সরকারি বহিতে কবিতা লিখিত--- আপিসের চিঠিপত্রের উপরে রাস্কেলধমর্ী লেখকদের বচন তুলিয়া লিখিয়া রাখিত; বিল বহির পাতায় উলঙ্গ ছবি আঁকিয়া রাখিত। একবার সাহেব তাহাকে মাস কাবারের পে-বিল প্রস্তুত করিতে বলিয়াছিলেন। ট্রাবিড় বিল বহি লইয়া একটি স্বচিত্র প্রবন্ধ রচনা করিল। উহাতে সবাইকে উক্ত প্রবন্ধের অনুসারি হওয়ার আহবান করিল। সাহেব দেখেন তার ব্যবসার নিম্নদেশে বাঁশ ঢুকিতেছে, তখনই ট্রাবিড়কে মানে মানে বিদায় দিলেন। ট্রাবিড়ের চাকরি সেই পর্যন্ত। মান সম্মান রক্ষার বড় প্রয়োজন ছিল না তার। ট্রাবিড় কখনো কারো লেখা দারপরিগ্রহ করে নাই। স্বয়ং যেখানে হয়, একটি কলম আর কাগজ এবং আধ ভরি গঞ্জিকা পাইলেই হইত। অ-বাক নামক একজন মহান মানব তাকে বড়ই স্নেহ করিতেন। অনেক দিন সে তাহার ছায়াতলে আশ্রিত ছিল। তাহাকে তিনি ছাগলা বলিয়াই যত্ন করিতেন। কিন্তু তিনিও ট্রাবিড়কে রাখিতে পারিলেন না। সে কোথাও স্থায়ী হইত না। একদিন প্রাতে উঠিয়া পুরোপুরি উদম হইয়া কোথায় চলিয়া গেল! কোথায় গেল? সে এ পর্যন্ত আর ফিরে নাই।
তাহার একটি দপ্তর ছিল। সামহোয়্যার ইন ব্লগ নামক উচ্চ পঁচনশীল স্থানে সে যাবেই। কারন উক্ত জায়গা হতে মাঝে মাঝে যে সুভাশ ভাসিত, উহা তার ছাগলামীটায় মাতাল শক্তি জোগাইতো। ট্রাবিড়ের কাছে ছেঁড়া কাগজের প্রচুর কদর ছিল। দেখিলেই তাহাতে কি মাথা মুন্ড লিখিত, কিছু বুঝিতে পারা যাইত না। কাগজগুলি একখানি মসীচিত্রিত, পুরাতন, জীর্ণ বস্ত্রখন্ডে বাঁধা থাকিত। গমনকালে, ট্রাবিড় উক্ত স্থানটির ঠিকানা সবাইকে দিয়া গেল। আহবান করিল, উহা যেন দিন দিন তৈল সম্মৃদ্ধ হইয়া ওঠে।
সবার মত আমিও ভাবিত হইলাম; এ অমূল্য রত্ন লইয়া আমি কি করিব? প্রথমে মনে করিলাম উক্ত স্থানটিতে অগি্নঝরা অক্ষর উপহার দিব। পরে লোকহিতৈষিতা আমার চিত্তে বড় প্রবল হইল। মনে করিলাম যে, যে লোকের উপকার করে না, তাহার জন্ম বৃথা। এই দপ্তরটিতে অনিদ্রার অতি উৎকৃষ্ট ঔষধ আছে--- যিনি পড়িবেন, তাহারই নিদ্রা আসিবে। যাহার অনিদ্রা রোগে পীড়িত, তাহাদিগের উপকারার্থে আমিও ট্রাবিড়ের ছাগলামীগুলি প্রচারে প্রবৃত্ত হইলাম।
শ্রী তেলিচোরা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



