somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবাসের একদিন

৩০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-হ্যালো কে বলছেন
-আমি
-কে ভাইয়া ?
-হুম
-তুমি আম্মুকে একটু বকে দেও না
-কেন ?
-আমাকে ডরিমন দেখতে দেয় না
-আচ্ছা বকে দিব আর কাকে বকতে হবে
- ছোট ভাইয়াকে
-কেন?
-ওর জন্যই তো বকা খাই, খালি ক্রিকেট খেলা দেখে আমাকে ডরিমন দেখতে দেয় না আর আমি কাঁদলে আম্মু উল্টো আমাকেই বকা দেয়
-আচ্ছা ঠিক আছে ওকেও বকে দিব
-আব্বুকে বকতে হবে ?
-না ?
-কেন?
-আব্বু তো এখন ঘুমিয়ে থাকে সারাদিন কোন কথা বলে না আমার সাথেও না। এখন বকে দিলে পরে আমার সাথে আর কথাই বলবে না রাগ করে হাসপাতালে চলে যাবে (আমার বাবার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে তাই এখন আগের মত আর আমার বোনকে সময় দিতে পারে না। সারাদিন শুয়ে থাকে। বোন তো আর সেটা বোঝেনা সে ভাবে যে তার সাথে রাগ করেই বাবা হাসপাতালে চলে যায়)
-আচ্ছা ঠিক আছে তাহলে আব্বু বাদে সবাইকে বকে দেব
-আমার জন্য ...............

প্রচণ্ড একটা ঝাকি খেলাম। মাথার মধ্যে যেন ভুমিকম্প শুরু হয়েছে এমন একটা অনুভুতি। একটু পর খেয়াল করলাম আমার ফোন গুলো একি সাথে বাজছে ভাইব্রেট মুডে ছিল বলেই এমন ভুমিকম্পর মতো লাগছিল। তারও একটু বুঝতে পারলাম যে এতক্ষণ যেই কথা গুলো আমি আমার পিচ্চি বোনের সাথে বলেছি সেটা সত্যি না আমি স্বপ্ন দেখছিলাম। মনটা ভীষণ রকম খারাপ হয়ে গেল। আমার এই বোনটাকে আমি অনেক অনেক ভালবাসি। অনেক দিন হয়ে গেল সে আমার সাথে ফোনে কথা বলছে না। বেশির ভাগ সময়ই সে হয়ত রাগ করে থাকে বাসার কারো না কারো উপর। কখনও ডরিমন কার্টুন দেখা নিয়ে। কখনো হয়ত তার মন মতো কিছু না হলে। দিনে বেশির ভাগ সময়ই দেখা যায় যে সে রেগে ফুলে থাকে। আর আমি এদিকে তার সাথে কথা বলা থেকে বঞ্চিত হই। তার কাছে আমি এখন একজন ভাই যে কিনা অনেক দূরে থাকে যার শুধু গলাটাই চিনে এখন সে। আমার কোন স্মৃতিই তার মাঝে নেই হয়ত। এখন তার সামনে গেলে হয়ত চিনতেই পারবে না আমি কে। দেশের বাহিরে থাকছি আমি গত পাঁচ বছর ধরে। যখন আমি এখানে আসি এই বোনের বয়স তখন মাত্র চার বছর চলছিল। এতো ছোট বয়সের কোন স্মৃতি কারো মনে থাকে কিনা কে জানে। আমার মন চায় আমার এই বোন আমার কাছে স্বপ্নের মত করে আবদার করুক। সবাই কে বকা দিতে বলুক এইটা চাই ওইটা চাই একথা ওকথা বলে আমার মাথা খারাপ করে দিক।
কিন্তু আমরা যা চাই তা বেশির ভাগই পাইনা।
এটা চিরন্তন সত্য কথা। মন তো আর আমাদের কারো কোথায় চলে না। সে কোন লজিক বা কোন দোহাই মানে না মানতে চায় না। আজকেও চাইছে না। বোনটার কথা আজ সন্ধ্যার পর থেকে অনেক অনেক মনে পরছে।

*এই লেখাটি আমি গত বছর সেপ্টেম্বরে লিখেছিলাম দেশের বাহিরে থাকতাম তখন। দেশে আছি এখন কিন্তু বোনের সব আবদার মেটাতে পারিনা আর। তবে ভাগ্য পরিবর্তনের চেষ্টায় আছি। একদিন আমার বোন যা চাইবে তাই দেবার যোগ্যতা আমার অবশ্যই হবে। সে চেষ্টাই করছি এখন।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×