
কোরবানির মাংশ আর রান্না করা গরু, মহিষ, খাসি সহ মোরগের মাংশ দেখে দেখে অতিষ্ট ! তাই শান্তিদায়ক খাবারের একটি ছবি দিলাম, আশা করি আপনাদের প্রিয় খাবারের মেন্যু হতে পারে Coleslaw ।
- রেসিপি কি, কি করে তৈরি করবেন ? কষ্ট করার দরকার কি, KFC চলে যান অর্ডার করুন - রেষ্টুরেন্টের কোনের এক টেবিলে বসে দুই বাটি খেয়ে দেখুন দিনটি কেমন যায় !!!
কোলস্লো তৈরি রেসিপি: -
সালাদ ড্রেসিং উপকরণ: -
ভালো মানের মেয়নেজ = ২ কাপ
দুধ জ্বাল দিয়ে ঠাণ্ডা করা = ১ কাপ
সাদা গোল মরিচ পাউডার = ১ চা চামচ
লবণ = ১/৪ চা চামচ বা স্বাদমত
চিনি = ১ টেবিল চামচ বা স্বাদমত
সাদা ভিনেগার = ১ টেবিল চামচ
লেবুর রস = ১ টেবিল চামচ
সালাদ সবজি উপকরণ:-
বাঁধাকপি মিহি কুচি = ২ কাপ
গাজর মিহিকুচি = ১/৪ কাপ
পেঁয়াজ মিহিকুচি = ১ টেবিল চামচ
কোলস্লো তৈরি সম্পন্ন: - উপরের সব সালাদ ড্রেসিং উপকরণ একসাথে মিশিয়ে ভাল করে ক্রিমের মত বানিয়ে নিন। ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করবেন না, কাঁটা চামচ দিয়ে বা হাতে মিশিয়ে নিন। এবার সালাদ সবজি উপকরণ সবগুলো “বাঁধাকপি, গাজর ও পেঁয়াজ” একসাথে একটি বড় বাটিতে মিশিয়ে তার সাথে চামচ দিয়ে সালাদ ড্রেসিং ভালোভাবে মিশিয়ে নিন। ফ্রিজে ভেজিটেবল র্যাকে কমপক্ষে ৪-৫ ঘন্টা রেখে পরিবেশন করুন।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



