
সম্ভবত ২৭ আগষ্ট ২০১৮ ব্লগার অনল চৌধুরীকে সামহোয়ার ইন ব্লগে ব্লক করা হয়েছে, তিনি “নারী নিরাপত্তা ও নারী সচেতনতা” নিয়ে একটি পোষ্ট দিয়েছিলেন যেখানে সমাজের বাস্তব চিত্র খোলা কাগজের মতো উঠে আসছিলো একটির পর একটি, পরের দিন ২৮ আগষ্ট, ২০১৮ লক্ষ্য করি ব্লগার অনল চৌধুরীর লেখা বিচিত্র কারণে আর ব্লগে নেই এবং পরবর্তীতে জানতে পারি তিনি ব্লক ! কেনো - তিনি নারী স্বাধনিতা নিয়ে লিখেন নি, তিনি নারী নিরাপত্তা নিয়ে লিখেছেন - তার জন্য? নারী স্বাধীনতার চেয়ে কি নারী নিরাপত্তা বড় নয়! - আমি তো কর্মজীবনে বেকুবের মতো নারী নিরাপত্তা নিয়ে কাজ করে এসেছি। - একই কাজ করছেন আমার মতো আরো শত সহস্র কর্মজীবি মানুষ।
সামহোয়ার ইন ব্লগ বাংলা ভাষার সবচেয়ে বড় ব্লগ প্লাটফর্ম এখানে যদি কর্তৃপক্ষের বা ব্লগের নীতিবিরুদ্ধ লেখা আসে, আমার মনে হয় তাকে শোকজ করে ব্যান করে দেওয়া উচিত - এতে ব্লগার অনল চৌধুরী ভাইয়ের কোনো আক্ষেপ থাকতো না, আমারো নেই যদি ব্যান হয়ে যাই, ফিরে আসার সময় নেই - ফিরে আসবোও না ভিন্ন কোনো নামে, বা ভিন্ন কোনো নিকে।
বাংলাদেশে নারী নিরাপত্তা বড় একটি প্রশ্ন, বাংলাদেশে নারীদের নানান ফাঁদে ফেলে কার্যসিদ্ধির জন্য বেছানো আছে মাকড়সার জালের চেয়ে সুক্ষ জাল তবে তা ৩৩,০০০ (তেত্রিশ হাজার) ভোল্টের বিদ্যুতের কাঁটা তারের চেয়ে ও ভয়ংকর, পর্বতসম উঁচু, আর সমুদ্র পাড়ি দেওয়ার মতো কঠিন! এই জালে আটকা পরে বেরিয়ে আসার পথ নেই - কেউ কখনো পারেনি! এই জাল বেছানো প্রক্রিয়াটি একতরফা নয়, অনেক নারীই আছেন যারা সৌখিনতা, ক্ষমতার লোভ, টাকার মোহ আর তারকা জীবনের চাকচিক্যেতে নিজেই ঝাপ দেন সেই ভয়ংকর জালে!
ব্লগে অনল চৌধুরী ভাইয়ের সঙ্গে আমার আলোচনা, তুমুল বাক বিতন্ডা, তর্ক-বিতর্ক হয়েছে। সেই তর্ক-বিতর্ক যুদ্ধে অস্ত্র হিসেবে ছুরি-চাঁকু থেকে রাম দা, বল্লম, টেঁটা অলঙ্গা সবই ব্যাবহার হয়েছে কিন্তু তা যৌক্তিক ছিলো - আমিও বিস্বাস করি, অনল চৌধুরী ভাই ও বিস্বাস করেন। - আর তাই ব্লগার অনল চৌধুরী ভাইয়ের পক্ষে - আমি ঠাকুরমাহমুদ অনভিজ্ঞ উকিল!
আজকের প্রসঙ্গ নারী নিরাপত্তা নয় ! নারী নিরাপত্তা নিয়ে অনল চৌধুরী ভাই লিখবেন - যার যেই কাজ তাকে সেই কাজে মানায়। আজকের প্রসঙ্গ অনল চৌধুরী ভাই ব্লক কেনো? অনল চৌধুরী ভাই ফিরে আসুক ব্লগে তাঁর অনবদ্য লেখায়, তিনি লিখে যাবেন নারী নিরাপত্তার চেয়ে নারী স্বাধীনতা বড় নয়, তবে নারী ও পুরুষ স্বাধীনতা অবস্যই কাম্য তবে তাও মাত্রায় থাকতে হবে। কারণ মনে রাখতে হবে “পিপিলিকার পাখা উঠে মরিবার তরে” নারীরা অবাধ স্বাধীনতা নিয়ে পিপিলিকা হবেন না, আর সুযোগ সন্ধানী পুরুষরা - নারীর সেই অবাধ স্বাধীনতার সুযোগে সদ্ব্যবহার করবেন - তাতো হতেই পারে না - দেশে আইন আছে! যারা বাংলাদেশের আইন নিয়ে কৌতুক করেন-হেয় করেন, তাদের জ্ঞাতার্থে বলছি একবার আইনের হাতে পরেই দেখুন না!
ব্লগে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই লিখুন - নিজের জন্য, দেশের জন্য, আগামী প্রজন্মের জন্য।
ধন্যবাদ সবাইকে ।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




